,

মুরাদনগরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৩ জন গ্রেপ্তার

আজকের কুমিল্লা ডট কম :
September 20, 2026
news-image

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগরঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলায় সন্ত্রাসবিরোধী আইনে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৩ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের জয়নগর পাঁচকিত্তা গ্ৰামের হুমায়ন কবিরের ছেলে মোঃ ফাহাদ ভূইয়া(৩২), ধামঘর ইউনিয়নের মুগসাইর গ্রামের মৃত আলী আকবরের ছেলে মোঃ কামাল উদ্দিন(৫৪) ও ছালিয়াকান্দি ইউনিয়নের বোড়ারচর গ্রামের হাজী মোঃ সাহাজ উদ্দিনের ছেলে অহিদ (৪৫)।

পুলিশ জানায়, শনিবার রাতে রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের জয়নগর পাঁচকিত্তা গ্ৰামে, ধামঘর ইউনিয়নের মুগসাইর গ্রামে ও ছালিয়াকান্দি ইউনিয়নের বোড়ারচর গ্রামে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

মুরাদনগর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, সন্ত্রাসবিরোধী আইনে ওই তিনজনকে গ্রেপ্তার করে রবিবার দুপুরে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Related posts: