,

মুরাদনগরে বাড়ছে সংক্রমণ, টিকা কেন্দ্রে উপচেপড়া ভিড়

আজকের কুমিল্লা ডট কম :
August 3, 2021
news-image

মাহবুব আলম আরিফ, মুরাদনগর:
বৈশ্বিক মহামারী কোভিড-১৯ করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর থেকে কুমিল্লার মুরাদনগর উপজেলায় প্রতিদিন বাড়ছে সংক্রমন তাই সাধারণ মানুষের মধ্যে বেড়েছে টিকা নেয়ার আগ্রহ। একটা সময় টিকায় মানুষের আগ্রহ না থাকলেও চলমান ডেল্টা ভ্যারিয়েন্ট এর ভয়াবহতা দেখে টিকায় ঝুকছে সাধারন মানুষ।

মঙ্গলবার করোনা ভাইরাস প্রতিরোধী টিকা নিতে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্ধারিত স্থান নূরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দেখা যায় টিকা গ্রহীতাদের উপচেপড়া ভিড়।

সরেজমিনে দেখা যায়, উপজেলা সদরের নূরুন্নাহার বালিকা বিদ্যালয়কে অস্থায়ী কেন্দ্র বানিয়ে ৪টি বুথে টিকা প্রদান করছে হাসপাতাল কর্তৃপক্ষ। তারপরেও দীর্ঘ লাইন তৈরি হচ্ছে টিকা কেন্দ্রে। সাধারণ মানুষের উপস্থিতি বেশি হওয়ায় টিকা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। টিকা কেন্দ্রে সহযোগিতার জন্য উপজেলা ছাত্রলীগের সদস্যরা সেচ্ছাসেবক হিসেবে কাজ করায় স্বাস্থ্যবিধি মেনে সুশৃংখল ভাবে টিকা দান কার্যক্রম পরিচালিত হচ্ছে।
টিকা নিতে আসা অজিত কুমার বলেন, সুশৃঙ্খল ভাবে সুন্দর পরিবেশে টিকা নিতে পেরেছি। কোন অসুবিধা হয় নি। হাসপাতাল কর্তৃপক্ষ সুষ্ঠ ব্যবস্থাপনায় টিকা কার্যক্রম পরিচালিত করছে।

উপজেলা ছাত্রলীগের সভাপতি সফিকুল ইসলাম তুহিà