,

মুরাদনগরে বিএনপির ২৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

আজকের কুমিল্লা ডট কম :
October 23, 2018
news-image

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা মুরাদনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোল্লা মজিবুল হক ও জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলামসহ উপজেলা বিএনপির ২৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। এ মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সকালে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মনজুর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত ওমর ফারুক রামধনী মোড়া গ্রামের আব্দুল হালিমের ছেলে ও বাদসা উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক।

মামলার অন্যতম আসামিরা হলেন- উপজেলা বিএনপির নেতা তকদির হোসেন, ওমর আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহমুদুল হাছান, মাসুদ রানা, মাসুম মুন্সি, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক হেদায়েত হোসেন, কায়কোবাদ ফোরামের যুগ্ম-আহ্বায়ক এনামুল হক, স্বেচ্ছাসেবক দলের নেতা জুবায়ের হোসেন, মনির হোসেন, জুয়েল।

মামলা সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাতে উপজেলা সদরের উত্তর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে বিএনপির কিছু নেতাকর্মী সরকার উৎক্ষাতের ষড়যন্ত্র ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে বিস্ফোরক দ্রব্য দিয়ে হামলার ষড়যন্ত্র করছিল। এমন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানা পুলিশ ওই এলাকায় অভিযান চালায়।