,

মুরাদনগরে মাদ্রাসায় পড়ুয়া ৩ শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে যুবক আটক

আজকের কুমিল্লা ডট কম :
November 15, 2025
news-image

মাহবুব আলম আরিফ, মুরাদনগর:

কুমিল্লার মুরাদনগরে মাদ্রাসায় পড়ুয়া মাত্র পাঁচ বছর বয়সী তিন কন্যা শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে সাদ্দাম হোসেন নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার সকালে উপজেলার ধামঘর ইউনিয়নের রায়তলা গ্রামে অভিযুক্ত ওই যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে গ্রামবাসী।

অভিযুক্ত সাদ্দাম হোসেন (৩০) রায়তলা গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে মাদ্রাসা ছুটি শেষে ৩ জন শিশু একসঙ্গে বাড়ি ফিরছিল। পথিমধ্যে সাদ্দাম হোসেন তাদের চিপসের লোভ দেখিয়ে একটি বসতঘরে নিয়ে যায় এবং সেখানে তিনজন শিশুর ওপর যৌন নির্যাতন চালায়। পরে যৌন নির্যাতনের শিকার এক শিশু বিষয়টি তার দাদিকে জানালে এলাকায় সৃষ্টি হয় উত্তেজনা।

শনিবার সকালে ক্ষুব্ধ স্থানীয়রা অভিযুক্ত সাদ্দাম হোসেন কে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে মুরাদনগর থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

রায়তলা গ্রামের বাসিন্দা শামীম আহমেদ বলেন, “ঘটনাটি একটি পক্ষ সালিশের মাধ্যমে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিল। আগেও এমন বহু ঘটনা সালিশে মীমাংসা করে চাপা দেওয়া হয়েছে। আমরা চাই— এই ঘটà