মুরাদনগরে শ্রেষ্ঠ এস.এম.সি সভাপতি আরিফুল ইসলাম সাহেদ
মাহবুব আলম আরিফ, মুরাদনগর :
কুমিল্লার মুরাদনগর উপজেলার প্রাথমিক শিক্ষা পদক ২০১৯ এর সেরাদের তালিকা প্রকাশ করেছে উপজেলা বাছাই কমিটি। ১০টি ক্যাটাগরিতে ২০৪টি প্রাথমিক বিদ্যালয় থেকে আবেদনকারীদের কার্যক্রম যাচাই বাছাই শেষে উত্তীর্নদের মনোনীত করা হয়।
শনিবার সকালে উত্তীর্নদের তালিকা প্রকাশ করে উপজেলা প্রাথমিক কর্মকর্তার কার্যালয় থেকে। ২০৪টি বিদ্যালয় থেকে শ্রেষ্ঠ এস.এম.সি মনোনীত হয়েছেন ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আরিফুল ইসলাম সাহেদ।
এছাড়াও উপজেলার সেরা স্কুলের গৌরব অর্জন করেছে টনকী সরকারি প্রাথমিক বিদ্যালয়। উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক (পুরুষ) মনোনীত হয়েছে বাঙ্গরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামাল উদ্দিন ও (মহিলা) মনোনীত হয়েছে রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা। জানা যায় শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বিষয় ভিত্তিক জ্ঞান, দক্ষতা, পরীক্ষায় পাশের হার, বৃত্তির সংখ্যা, বিদ্যালয়ের রেকর্ডপত্র সংরক্ষন, শিক্ষার্থী ঝড়ে পরার হার কমানো, প্রাথমিক শিক্ষায় অবদান, লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিচারকরা তাদের শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত করেন। সেরা সহকারী শিক্ষা অফিসার ক্যাটাগরিতে শ্রেষ্ঠ হয়েছে সায়মা সাবরিন। সেরা সহকারি শিক্ষক (পুরুষ) মনোনীত হয়েছে দৌলতপুর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জাকির হোসেন ও (মহিলা) মনোনীত হয়েছে মুরাদনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফাতিমা খাতুন। সেরা স্কাউটার কাব শিক্ষিকা মনোনীত হয়েছে শারমীন ফাতেমা। সেরা বিদ্যোৎসাহী সমাজকর্মী মনোনীত হয়েছে হায়দারাবাদ সরকারি প্র