মেঘনায় ঐতিহ্যবাহী কুস্তি প্রতিযোগিতায় শতাধিক কুস্তিগীরের অংশগ্রহণ
জাকির হোসেন হাজারী:
কুমিল্লার মেঘনা উপজেলায় ভাটি অঞ্চলের ঐতিহ্যবাহি খেলা ১৫তম কুস্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় ৯টি উপজেলার প্রায় দুই শতাধিক কুস্তিগীর প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বলে আয়োজকরা জানান।
আজ শুক্রবার (৫ ফেব্রুয়ারী) উপজেলার পারারবন্ধ গ্রামবাসীর আয়োজনে হোমনা-মেঘনা সড়কের পাশে পারারবন্দ গ্রামে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় মেঘনা, হোমনা, দাউদকান্দি, তিতাস, আড়াইহাজার, বাঞ্জারামপুর, মুরাদনগর ও সোনারগাও উপজেলার খেলোয়াড়বৃন্দ অংশ নেয়।
বেলা ১১টা থেকে সন্ধ্যা ৫ টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে চলে এ খেলা। এ সময় মাঠে যেমন নেমে আসে উত্তেজনা, তেমনি নিরবতা। কে হারে, কে জিতে এমন প্রতিযোগী মনোভাব নিয়ে খেলোয়ার সমর্থক ও বিভিন্ন এলাকা থেকে আগত দর্শকরা মাঠ কাঁপিয়ে রাখছিলেন।
হোমনা থেকে আগত দর্শক হাজি জাকির হোসেন রানা বলেন, ডিজিà¦
