মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পটি দেশের একটি অন্যতম সেচ প্রকল্প – ড. মুজিবুর রহমান হাওলাদার
মো. দ্বীন ইসলাম, মতলব উত্তর :
দেশের বৃহত্তম চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প পরিদর্শন করেছেন জাতীয় নদী সংরক্ষণ কমিশনের (এনআরসি) চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার।
রোববার প্রকল্পের উদ্দমদী পাম্প হাউজ ও বিভিন্ন স্থান ঘুরে দেখেন তিনি। এসময় নদী কমিশনের আজীবন সদস্য ও অতিরিক্ত সচিব মো. আলাউদ্দিন, মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শারমিন আক্তার, চাঁদপুর পাউবোর নির্বাহী প্রকৌশলী এসএম আতাউর রহমান, মতলব উত্তর চেয়ারম্যান কল্যাণ সমিতির সভাপতি ও মোনপুর ইউপির স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান সামছুল হক চৌধুরী বাবুলসহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে এনআরসি কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার বলেন, মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পটি দেশের একটি অন্যতম সেচ প্রকল্প। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে এ প্রকল্পের সকল সমস্যা সমাধানে শ্রীঘ্রই পদক্ষেপ গ্রহন করা হবে। সাংবাদিকদের প্রশ্নের প্রেক্ষিতে তিনি বলেন, মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পে ১৫ হাজার হেক্টর আবাদি জমি ছিল। এখন তা দাঁড়িয়েছে মাত্র ৬ হাজার হেক্টরে। অপরিকল্পিত বাড়ি-ঘর নির্মাণ ও বনায়ন করার কারণে আবাদী জমি নষ্ট হচ্ছে। আমরা বিষয়টি নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথা বলেছি। প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, প্রকল্পের মধ্যে সকল স্থানে কিভাবে পানি পৌছে দেয়া যায় এবং বর্ষাকালে কিভাবে পানি নিষ্কাশনের গতি বà¦