যুদ্ধবিরতির মধ্যেই ইসরাইলি বিমান হামলায় লেবাননে ১১ জন নিহত
যুদ্ধবিরতির মধ্যেই ইসরাইলি বিমান হামলায় লেবাননে ১১ জন নিহত
গত সপ্তাহে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর, লেবাননজুড়ে ইসরাইল সর্ববৃহৎ বিমান হামলা চালিয়েছে। সোমবারের এই হামলায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় হারিস গ্রামে ইসরাইলি বিমান হামলায় পাঁচজন নিহত এবং দুজন আহত হয়েছে। একই দিনে তাল্লোসা গ্রামে আরেকটি হামলায় চারজন নিহত এবং দুজন আহত হন।
বিজনেস স্ট্যান্ডার্ডের এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত বুধবার ৬০ দিনের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর, হিজবুল্লাহ প্রথমবারের মতো ইসরাইলি বাহিনীকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর প্রতিক্রিয়া হিসেবে ইসরাইল বিমান হামলা চালায়।
হিজবুল্লাহ লেবাননের শেবা ফার্মস নামে পরিচিত ইসরাইল-নিয়ন্ত্রিত মাউন্ট ডোভ অঞ্চলের দিকে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর, ইসরাইলের সেনাবাহিনী লেবাননের বিভিন্ন স্থানে হিজবুল্লাহ যোদ্ধা, অবকাঠামো এবং রকেট লঞ্চারগুলোর বিরুদ্ধে একের পর এক বিমান হামলা চালায়।
হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, এটি ইসরাইলের বারবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের পর, প্রতিরক্ষামূলক এবং সতর্কতামূলক প্রতিক্রিয়া হিসেবে গুলি চালিয়েছে। তারা অভিযোগ করেছে, যুদ্ধবিরতি পর্