,

যেভাবে কারাগারে দিন পার করছেন হাসিনা সরকারের ভিআইপিরা

আজকের কুমিল্লা ডট কম :
October 3, 2024
news-image

যেভাবে কারাগারে দিন পার করছেন হাসিনা সরকারের ভিআইপিরা

ডেস্ক রিপোর্ট:

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ফলে শেখ হাসিনা সরকারের পতনের পর, বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনী বুধবার (২ অক্টোবর) পর্যন্ত ৬৬ জন ভিআইপি মর্যাদার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এ তালিকায় আছেন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাসহ অন্যান্য প্রভাবশালী ব্যক্তিত্ব। কারাগারে থাকা এই ব্যক্তিরা কেমন আছেন, কীভাবে কাটছে তাদের দিনকাল আর কী খাচ্ছেন তারা- এসব নিয়ে জনমনে রয়েছে নানা কৌতূহল।

কারাগারে আছেন যারা

বুধবার দুপুর পর্যন্ত এ ধরনের বিশেষ বন্দির সংখ্যা ছিল ৬৬ জন। তাদের মধ্যে ডিভিশন পেয়েছেন ৩৭ জন। হাসপাতালে আছেন তিনজন। কারা সংশ্লিষ্ট সূত্র জানায়, এ মুহূর্তে ঢাকা কেন্দ্রীয় কারাগারে যেসব ডিভিশনপ্রাপ্ত বিশেষ বন্দি আছেন তারা হলেন- দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামাল, সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য সালমান এফ রহমান, সাবেক সংসদ সদস্য সাদেক খান, এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক হুইপ আ স ম ফিরোজ, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক ডেপুটি স্পিকার শামছুল হক টুকু, সাবেক উপমন্ত্রী আরিফ খান জয়, সাবেক সংসদ সদস্য আহম্মেদ হোসাইন,