যে কারণে রাজনীতি থেকে বিদায় নিতে পারেন খালেদা জিয়া
ডেস্ক রিপোর্টঃ
আজ ৭ ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়ার কারাভোগের দুই বছর পূর্তি হচ্ছে। খালেদা জিয়া যখন জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দণ্ডিত হয়েছিলেন এবং যখন তাকে কারান্তরীণ করা হয়েছিল, তখন কেউই ভাবেনি বেগম খালেদা জিয়াকে এত দীর্ঘ সময় কারাগারে থাকতে হবে। বেগম খালেদা জিয়া গ্রেপ্তার হওয়ার আগে বলেছিলেন যে, আমি খুব শীঘ্রই বেরিয়ে আসবো। বিএনপির নেতারাও বলেছিলেন যে, বেগম খালেদা জিয়ার মুক্তি সময়ের ব্যাপার মাত্র। কিছুদিনের মধ্যে তিনি বেরিয়ে যাবেন। তার আরো ব্যাপক জনপ্রিয়তা হবে। কিন্তু বাস্তবতা হলো এই যে, বেগম খালেদা জিয়া এখনো জেলে রয়েছেন। আপাতত তার মুক্তির কোন সম্ভাবনা নেই। বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য ৩ ধরণের পথ খোলা ছিল।
প্রথম পথ ছিল, আইনী লড়াইয়ে বেগম খালেদা জিয়ার মুক্তি। আইনী লড়াইয়ে বিএনপি স্পষ্টতই পরাজিত হয়েছে। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বেগম খালেদা জিয়ার জামিনের আবেদন বাংলাদেশের সুপ্রীম কোর্টেল আপিল বিভাগ খারিজ করে দিয়েছে। যার ফলে বেগম খালেদা জিয়ার আইনী পথে মুক্তির আর কোন সম্ভাবনা নেই। এরপরে যে উপায় ছিল বেগম খালেদা জিয়ার মুক্তির তা হলো; বড় আন্দোলনের মাধ্যমে বেগম খালেদা জিয়ার মুক্ত করা। কিন্তু খালেদা জিয়ার মুক্তির জন্য বিএনপি কোন কার্যকর অর্থবহ আন্দোলন গড়ে তুলতে পারেনি।
এমনকি বেগম খালেদা জিয়ার যখন জামিনের সম্ভাবনা নাকচ হয়ে যায় তাঁর আগে বিএনপি নেতৃবৃন্দ বলেছিল যে, যদি বেগম খালেদা জিয়াকে আদালত জামিন না দেয় তাহলে ১ দফা আন্দোলনের মাধ্যমে তাকে মুক্ত করে আনা হবে। তবে ১ দফা আন্দোলন তো দূরের কথা একটি কর্মসূচীও বিএনপি দিতে পারেনি।
এরপরে বাকি থাকে তৃতীয় যে পথ তাঁর মুক্তির, সেটি হলো রাজনৈতিক সমঝোতার মাধ্যমে বেগম খালেদা জিয়ার মুক্তি। কিন্তু ১ বছর আগেও সরকার বেগম খালেদা জিয়াকে মুক্তির ব্যাপারে রাজনৈতিক সমঝোতার প্রস্তা