যোগাযোগের সুস্থ পরিবেশ নিশ্চিত করতে ইমো’র পপ-আপ সেফটি টিপস চালু
ডেস্ক রিপোর্ট:
সন্দেহজনক কর্মকান্ড শনাক্ত করার মাধ্যমে ব্যবহারকারীদের সাইবার হয়রানি থেকে সুরক্ষিত রাখতে জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ ইমো সম্প্রতি এর অ্যান্ড্রয়েড সংস্করণে ‘সেফটি টিপস’ চালু করেছে। এই ফিচারটির ফলে এখন কোনো সন্দেহভাজন হয়রানি বা উত্যক্তকারী কল বা টেক্সটের মাধ্যমে ইমো ব্যবহারকারীদের সাথে যোগাযোগের চেষ্টা করলে ব্যবহারকারীরা স্ক্রিনে কিছু সেফটি টিপস দেখতে পারবেন। এসব টিপস ব্যবহারকারীদের অপরপক্ষের উদ্দেশ্য বুঝতে সাহায্য করবে, ব্যবহারকারীদের প্রাইভেসি সেটিং পরিবর্তনের দিক নির্দেশনা দেবে এবং ব্যবহারকারীদের হয়রানি থেকে সুরক্ষিত রাখবে।
ব্যবহারকারীদের নিরাপদ অভিজ্ঞতা নিশ্চিতের লক্ষ্যে সন্দেহভাজন হয়রানকারীদের শনাক্ত করতে ইমো অ্যালগরিদমের সাথে অত্যাধুনিক প্রযুক্তি সমন্বয় করেছে। একবার কোনো নির্দিষ্ট কলারকে হয়রানকারী সন্দেহে চিহ্নিত করা হলে, সে কোনো ব্যবহারকারীকে কল করার পর রিসিভারের স্ক্রিনে স্বয়ংক্রিয়ভাবে সেফটি টিপসগুলো ভেসে উঠবে। এছাড়া, নির্দিষ্ট ব্যবহারকারীরা এরপর ‘হু ক্যান কল মি’ বিষয়ে প্রাইভেসি সেটিং গাইড দেখতে পারবেন। অ্যাপের সেটিংস-এ গিয়ে ব্যবহারকারীরা নিজেদের প্রয়োজন অনুসারে কলার গ্রুপ হিসেবে ‘এভ্রিওয়ান’ বা ‘মাই কন্টাক্টস’ সেট করতে পারবেন। ওয়ান-অন-ওয়ান চ্যাটের ক্ষেত্রেও ব্যবহারকারীরা একই কাজ করতে পারবেন এবং সেফটি টিপস পাওয়ার সময় সন্দেহভাজন হয়রানকারীকে ব্লক এবং রিপোর্ট করতে পারবেন। অ্যা