শরনার্থীদের বসবাসের সেরা জায়গা তাদের মাতৃভূমি – কসোভোর রাষ্ট্রদূত
তারিক চয়নঃ
সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ এবং কসোভোর মধ্যে সহযোগিতার ক্ষেত্রগুলো খুঁজে বের করার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, ‘আমাদের দুই দেশকে দেখতে হবে যে, আমাদের কোন পণ্যগুলো আমরা রফতানি এবং কোনগুলো আমদানি করতে পারি।’ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তার সঙ্গে কসোভোর নবনিযুক্ত রাষ্ট্রদূত গুনার ইউরিয়া সৌজন্য সাক্ষাতে গেলে তিনি একথা বলেন।
১৭ ফেব্রুয়ারি ২০১৮ তে কসোভোর স্বাধীনতার ১০ বছর পূর্তিকে সামনে রেখে বাংলাদেশ দেশটির সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের আনুষ্ঠানিকতা সম্পন্নের করে। এর আগের বছর ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ কসোভোকে সরকারিভাবে স্বীকৃতি দেয়।
কসোভো ইউরোপের বলকান অঞ্চলের একটি রাষ্ট্র, যা আগে সার্বিয়ার একটি প্রদেশ ছিলো। প্রদেশটি ১৯৯৯ সাল থেকে জাতিসঙ্ঘ প্রশাসনের তত্ত্বাবধানে রয়েছে। ২০০৮ সালের ফেব্রুয়ারিতে কসোভো স্বাধীনতা ঘোষণা করে।
গুনার ইউরিয়া ঢাকায় নিযুক্ত দেশটির প্রথম রাষ্ট্রদূত। তার সাথে কথা বলেছেন আজকের কুমিল্লার বিশেষ প্রতিনিধি তারিক চয়ন ।
প্রশ্নঃ আপনার দায়িত্ব গ্রহণের বেশিদিন হয়নি। এই সময়ের মধ্যে বাংলাদেশকে কেমন দেখলেন?
রাষ্ট্রদূত: বাংলাদেশে আমার দেশের প্রথম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করা অনেক বড় সম্মান ও সুযোগ। আজ অবধি যেসব বাংলাদেশির সঙ্গে দেখা করেছি, তাদের আতিথেয়তায় আমি মুগ্ধ। বাংলাদেশের জনগণ খুব আন্তরিক। কসোভোর জনগণের সাথে বাংলাদেশের সবচেয়ে বড় মিল হচ্ছে দুদে