শহীদ মুক্তিযোদ্ধার কবরের খোঁজ পেল ৪৯ বছর পর
ডেস্ক রিপোর্টঃ
মহান মুক্তিযুদ্ধের ৪৯ বছর পর শহীদ বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনের কবরের খোঁজ পেয়েছে তাঁর পরিবার। মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের চানপুর-হাশিমপুর দরিয়ার পীরের মোকামে তাঁর কবর।
আনোয়ার হোসেন কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার প্রেমারচর গ্রামের মৃত আবদুল মজিদের ছেলে। স্থানীয় মুক্তিযোদ্ধা, এলাকাবাসী ও মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, আনোয়ার হোসেন সাত ভাই-বোনের মধ্যে বড় ছিলেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি ও তাঁর ছোট ভাই এ কে এম সামছুদ্দিন মুক্তিযুদ্ধে অংশ নেন। ভারতের লোহারবন্দে প্রশিক্ষণ শেষে সামছুদ্দিন এলাকায় যুদ্ধে অংশ নেন। আর আনোয়ার হোসেন কুকিরথল ক্যাম্পে সাব-সেক্টর কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট আবদুল কাদিরের অধীনে বিভিন্ন জায়গায় যুদ্ধ করেন।
১৯৭১ সালের ৩ অক্টোবর প্লাটুন কমান্ডার তজমুল আলীর নেতৃত্বে আনোয়ার হোসেনসহ কয়েকজন মুক্তিযোদ্ধা দেশে ঢুকে বড়লেখা থানার হরিপুর-বড়খলা গ্রামের ‘বড়বন্দ’ হয়ে সিলেটের ফেঞ্চুগঞ্জ থানায় পাকিস্তানি বাহিনীর একটি ক্যাম্প দখল করার উদ্দেশ্যে রওনা দেন। বড়লেখা থানার বাজনি ছড়া রেললাইনের কাছে পৌঁছামাত্র সশস্ত্র রাজাকার বাহিনী তাঁদের উপস্থিতি টের পেয়ে গুলি করে। এতে তাঁদের দলটি ছত্রভঙ্গ হলে তিনি পেছনে পড়ে যান। পরে পথ হারিয়ে ফেলেন তিনি। তখন তিনি একাই ফেঞ্চুগঞ্জ থানার উদ্দেশে রওনা দিয়ে গাংকুল হয়ে চানপুর এলাকায় পৌঁছান। ৪ অক্টোবর ভোরে চানপুর এলাকায় একা পেয়ে রাজাকাররা তাঁকে গুলি করে হত্যা করে। পরে স্থানীয় লোকজন তাঁকে দরিয়ার পীরের মোকামà§