,

শিক্ষার্থীদের মধ্যে নিরাপদ ইন্টারনেট সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে গ্রামীণফোন ও ব্র্যাক

আজকের কুমিল্লা ডট কম :
September 29, 2017
news-image

প্রেস বিজ্ঞপ্তিঃ
‘নিরাপদ ইন্টারনেট’ ব্যবহারে সচেতনতা বৃদ্ধিতে ব্র্যাকের সাথে যৌথ ভাবে নিজেদের নিরাপদ ইন্টারনেট বিষয়ক সচেতনতামূলক প্রচারণার সম্প্রসারণ ঘটাবে বলে আজ এক সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়েছে গ্রামীণফোন।
প্রযুক্তি ব্যবহারের সুযোগ পাওয়ার ক্ষেত্রে অসাম্য দূরীকরণে ইন্টারনেটের ভূমিকা অনস্বীকার্য হলেও এক্ষেত্রে কিছু অসুবিধা রয়ে গেছে। তাই আমাদের শিশু কিশোরদের জন্য ‘নিরাপদ ইন্টারনেট’ অভিজ্ঞতা নিশ্চিত করাও সমানভাবে গুরুত্বপূর্ণ। ‘নিরাপদ ইন্টারনেট’ কর্মসূচি মূলত স্কুলগামী শিশুদের নিরাপদ ইন্টারনেট ব্যবহার নিয়ে সচেতনতা বাড়াতে কাজ করবে পাশাপাশি, এর মাধ্যমে ইন্টারনেটে তাদের করণীয় এবং কি করা যাবে না সে সম্পর্কে জানানো হবে।
গ্রামীণফোন এখন পর্যন্ত দেশজুড়ে ৫শ’ স্কুলে নিরাপদ ইন্টারনেট নিয়ে বিভিন্ন প্রচারণার আয়োজন ও দায়িত্বশীলভাবে ইন্টারনেট ব্যবহারে গাইডবই বিতরণের মাধ্যমে নিরাপদ ইন্টারনেট নিয়ে ৮০ হাজার শিক্ষার্থীর কাছে পৌঁছেছে। ব্র্যাকের সহায়তায় এ বছর প্রতিষ্ঠানটি দেশের আরও আড়াইশ’ স্কুলে ৫০ হাজার শিক্ষার্থীর কাছে নিরাপদ ইন্টারনেট প্রচারণা নিয়ে পৌঁছানোর লক্ষ্য নিয়েছে। এর আগেও গ্রামীণফোনের নিরাপদ ইন্টারনেট বিষয়ক উদ্যোগের অংশীদার হিসেবে কাজ করেছে à¦