,

শিশুদের বঙ্গবন্ধু সম্পর্কে জানা উচিত: পরিকল্পনা বিভাগের সচিব

আজকের কুমিল্লা ডট কম :
October 21, 2019
news-image

 

মাসুদ হোসেন, চাঁদপুর:
জাতির পিতা, বাঙালি অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম সমন্ধে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চলছে “বঙ্গবন্ধু উৎসব”। ২০২০ সাল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক মুজিব বর্ষ ঘোষণা করা হয়েছে। তারই প্রেক্ষিতে কোমলমতী শিশুদের মাঝে বঙ্গবন্ধুর জীবন ও কর্মকে ছড়িয়ে দিতে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ এবং বি রিলেটেড টু অডিও ভিজ্যুয়াল এডুকেশন (ব্রেইভ) এর যৌথ উদ্যোগে ব্যাতিক্রমধর্মী বঙ্গবন্ধু উৎসব নামক কার্যক্রম পরিচালিত হচ্ছে। অনুষ্ঠানটি সমন্ধে অবহিত হওয়ার পর সরকারের পরিকল্পনা সচিব মোঃ নুরুল আমিন বঙ্গবন্ধু উৎসব পরিদর্শন করেন।

তিনি বলেন, এটি একটি চমৎকার এবং প্রশংসনীয় উদ্যোগ। কোমলমতী শিশুদের মাঝে বঙ্গবন্ধুকে ছড়িয়ে দিতে বঙ্গবন্ধু উৎসবের আয়োজন করা হয়েছে জেনে আমি বেশ খুশি হয়েছি। শিশুদের বঙ্গবন্ধু সম্পর্কে জানা উচিত। বঙ্গবন্ধু কেমন মানুষ ছিলেন সেটা শিশুদের উপলদ্ধি করা উচিত। সোনার বাংলা বিণির্মানে বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন, সে স্বপ্ন প্রকৃত অর্থে বাস্তবে রূপ দিতে কোমলমতী এসব শিশুদের মাঝে বঙ্গবন্ধুর জীবনী ছড়িয়ে দেয়ার বিকল্প নেই।

বঙ্গবন্ধু উৎসবের পৃষ্ঠপোষক, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান বলেন, বঙ্গবন্ধু উৎসব ফরিদগঞ্জে শুধু নয়, পুরো বাংলাদেশেই বেশ আলোড়ন সৃষ্টি করেছে। আমি বিশ্বাস করি বঙ্গবন্ধুকে যদি আমরা তরুন প্রজন্মের মাঝে তুলে ধরতে পারি,