,

শ্রীলংকার বিপক্ষে ২-০ ব্যবধানে পাকিস্তানের সিরিজ জয়

আজকের কুমিল্লা ডট কম :
October 3, 2019
news-image

 

স্পোর্টস ডেস্ক ঃ

ফখর জামান ও আবিদ আলীর জোড়া ফিফটিতে শ্রীলংকার বিপক্ষে হেসে খেলেই জয় পেল পাকিস্তান। এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে ট্রফি নিশ্চিত করল স্বাগতিকরা। দলের জয়ে ৯১ বলে ৭৬ রান করেন ওপেনার ফখর জামান। এছাড়া ৬৭ বলে ১০টি চারের সাহায্যে ৭৪ রান করেন আবিদ আলী।

সবশেষ বিশ্বকাপের আগে দুর্দান্ত ফর্মেই ছিলেন আবিদ আলী। কিন্তু দলের কম্বিনেশনের কারণে বাদ পড়ে যান তিনি। শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ওপেনার ইমাম-উল-হক প্রত্যাশিত ব্যাটিং করতে না পারায় তৃতীয় ম্যাচে তার পরিবর্তে সুযোগ দেয়া হয় আবিদ আলীকে। দলে ফিরেই প্রধান নির্বাচক ও প্রধান কোচ মিসবাহ-উল-হকের আস্থার জবাব দেন আবিদ।

শ্রীলংকার বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে ২৯৮ রানের টার্গেট তাড়া করতে নেমে ফখর জামানের সঙ্গে উড়ন্ত সূচনা করেন আবিদ আলী। উদ্বোধনীতে তারা গড়েন ১৯.৩ ওভারে ১২৩ রানের জুটি। তাদের ওপেনিং জুটিই পাকিস্তানকে জয়ের পথ দেখায়।

জোড়া ফিফটি গড়ে ফখর-আবিদ আউট হলেও দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে কার্যকরী ব্যাটিং করেন হারিস সোহেল। জয়ের জন্য শেষ দিকে পাকিস্তানের প্রয়োজন ছিল ১৪ বলে ১১ রান। সে সময় ৫০ বলে ৫৬ রান করে আউট হন হারিস সোহেল। তার বিদায়ে জয় পেতে সমস্যা হয়নি পাকিস্তানের।

বুধবার করাচি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ধানুস্কা গুনাথিলাকার সেঞ্চুরিতে ৯ উইকেটে ২৯৭ রান সংগ্রহ করে শ্রীলংকা। টার্গেট তাড়া করতে নেমে ১০ বল হাতে রেখে ৫ উইকেটের জয়ে ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে স্বাগতিক পাকিস্তান। সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।

বুধবার করাচির আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদে পড়ে যায় সফরক