সদর দক্ষিণের সুয়াগঞ্জের অংশে মহাসড়ক ও ফুটপাতে কাঁচাবাজার, ঝুঁকিতে পথচারী
সদর দক্ষিণের সুয়াগঞ্জের অংশে মহাসড়ক ও ফুটপাতে কাঁচাবাজার, ঝুঁকিতে পথচারী
মহাসড়ক এর একাংশ ও মহাসড়ক ঘেঁষে থাকা পথচারীর চলাচলের রাস্তার অংশে বসে শাকসবজি, মাছ ও ফলের দোকান। দুর্ঘটনার ঝুঁকি রয়েছে জেনেও ক্রেতারা মহাসড়কে দাঁড়িয়ে কিনছেন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। কাঁচা বাজারের সাথেই তিন চাকা থেকে শুরু করে অধিকাংশ পরিবহনগুলোতে চলছে যাত্রী তোলা। ফলে দূরপাল্লার বাসসহ অন্যান্য যানবাহনকে চলতে হচ্ছে ধীরগতিতে। এতে প্রায় সময় দূর্ঘটনা পাশাপাশি তৈরি হচ্ছে যানজট।
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী অংশে এই দৃশ্য প্রতিদিনের।
স্থানীয় একাধিক সুত্রে জানা গেছে, এই অস্থায়ী বাজারের কোনো অনুমোদন নেই। বাজার বসার ফলে পথচারী হাঁটতে কষ্ট সাধ্যের হয়। এতে করে পথচারী জন্য তৈরি করা ওভারব্রিজ ব্যবহারেও সমস্যা হচ্ছে।
বাজার করতে আসা স্থানীয় শফিকুল আলম বলেন, সপ্তাহের প্রায় প্রতিদিনই ছোট বড় পরিসরে দোকান বসে থাকে। এ বাজারে স্থানীয় কৃষক সহ বিভিন্ন এলাকা থেকে কৃষকরা আসেন। আবার এই মহাসড়ক দিয়ে ঢাকা-চট্টগ্রামগামী দূরপাল্লার অনেক যানবাহন চলে। এ কারনে নির্ভয়ে হাঁটাও কষ্টকর। এভাবে মà¦