,

সমাজ পরিবর্তনে বইপড়ার ভূমিকা ও বই বিনিময় উৎসব

আজকের কুমিল্লা ডট কম :
September 17, 2025
news-image

স্টাফ রিপোর্টার:

জ্ঞান হচ্ছে আলো, অজ্ঞানতা হচ্ছে অন্ধকার। জ্ঞানের আলো যেখানে আসে সেখানে অন্ধকার থাকতে পারেনা। বইয়ের মাধ্যমে বিকশিত হয় জ্ঞান, বিজ্ঞান, ইতিহাস, সাহিত্য থেকে শুরু করে নৈতিকতা ও জীবনবোধ। তাই জ্ঞান অর্জন ও সমাজ পরিবর্তনে বইপড়ার ভূমিকা অপরিসীম। শিক্ষার্থীদের মাঝে সমাজ পরিবর্তনে বই পড়ার ভূমিকা নিয়ে আলোচনা ও বই বিনিময় উৎসবের আয়োজন করে বিলকিছ-আলম পাঠাগার। উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের মাঝে করা হয় বই বিনিময়।

বুধবার কুমিল্লার চৌদ্দগ্রাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন জুলাই শহীদ জামশেদুর রহমানের বাবা জালাল আহম্মেদ।

বিলকিস আলম পাঠাগারের সভাপতি মাওলানা নুরুল আলমের সভাপতিত্বে ও কবি ইমরান মাহফুজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ।