‘সরকারের চোখে বিএনপির মৃতরাও নাশকতাকারী’
ডেস্ক রিপোর্টঃ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খোন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সরকার প্রতিহিংসাবশত বিএনপির মৃত এবং দেশের বাইরে অবস্থানকারী নেতাকর্মীদের নামে গায়েবি মামলা দিয়েছে। পুলিশও নাকি তাদের নাশকতা ও গোপন বৈঠক করতে দেখেছে।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
মোশাররফ হোসেন বলেন, ‘মূলত নির্বাচন থেকে বাইরে রাখতেই সরকার বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে এসব মামলা দিয়েছে।’
এ সময় তিনি জানান, ১ সেপ্টেম্বর থেকে গতকাল শনিবার পর্যন্ত তিন হাজারের অধিক মামলায় আসামি করা হয়েছে বিএনপির ২ লাখ নেতাকর্মীকে। আর গ্রেফতার করা হয়েছে অন্তত সাড়ে ৩ হাজার নেতাকর্মীকে। সরকার সারাদেশকে কারাগারে পরিণত করেছে।
সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জাতিসংঘ সফর নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বক্তব্যের কড়া সমালোচনা করেন মোশাররফ হোসেন।
তিনি বলেন, ‘আমাদের দলের মহাসচিব জাতিসংঘে গিয়েছিলেন, আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট গেছেন। নিশ্চয়ই এটা প্রধানমন্ত্রীকে কোনো না কোনোভাবে আঘাত করেছে, হতাশ করেছে। এজন্যই তিনি এসব কথা বলেছেন।’
গতকাল শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বিএনপিকে জাতিসংঘ থেকে আমন্ত্রণ জানানো হয়নি। তারা নিজেরাই সেখানে গেছে। আসলে বিএনপি মিথ্যাচারে চ্যাম্পিয়ন।’
ড. কামাল হোসেনদের জাতীয় ঐক্যের বিষয়ে এক প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, ‘আমাদের নেত্রী বহুআগে নির্বাচনের আগে সংসদ ভেঙে দেয়া, সরকারের পদত্যাগ ও ভোটের সময় সেনাবাহিনী মোতায়েনের দাবি করেছেন। এখন ২০ দলের বাইরের রাজনৈতিক শক্তি, দল, সংগঠন ও ব্যক্তিরাও একই দাবি করছেন। আমাদের সঙ্গে তারা একমত পোষণ করায় আমরা খুশি, অত্যন্ত আনন্দিত। এটি এখন জাতীয় দাবিতে পরিণত হয়েছে।’
জামায়াত ছাড়া বিএনপিকে জাতীয় ঐক্য করতে হবে— যুক্তফ্রন্টের এমন দাবির বিষয়ে তিনি বলেন, ‘এ ধরনের কথা আমরা এখনো শুনিনি। আর যুক্তফ্রন্ট শনিবার যে ৫ দফা দিয়েছে, সেগুলো নিয়