,

সরকার আগাম নির্বাচনের বাতাস দিয়ে দিয়েছে -গয়েশ্বর চন্দ্র রায় 

আজকের কুমিল্লা ডট কম :
September 14, 2021
news-image

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে ‘নির্বাচনের প্রস্তুতি’ নিয়ে আলোচনার এক সপ্তাহের মধ্যে এবার নিজ দলের নেতা–কর্মীদের মনোভাব বুঝতে সভা ডাকল বিএনপি। প্রায় সাড়ে তিন বছর পর হঠাৎ করে বড় পরিসরে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদকীয় পদের নেতাদের নিয়ে ডাকা এই সভা কৌতূহলের সৃষ্টি করেছে রাজনৈতিক অঙ্গনেও। আজ মঙ্গলবার থেকে শুরু হওয়া তিন দিনের এই সাংগঠনিক সভা আন্দোলনের কৌশল ঠিক করতে, নাকি নির্বাচনের প্রস্তুতি নিতে, তা নিয়ে দলের বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীদের মধ্যে আলোচনা আছে।

বিএনপির একাধিক দায়িত্বশীল নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, আপাতত নির্বাচন নয়, একটি বৃহত্তর আন্দোলনের চিন্তা থেকেই সাংগঠনিক সভা আহ্বান করা হয়েছে। রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আজ থেকে শুরু হওয়া তিন দিনের এ সভায় দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের পৌনে চার শ নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। সভায় মাঠপর্যায়ের নেতাদের মনোভাব জানার চেষ্টা করবেন দলের নীতিনির্ধারকেরা। আমন্ত্রিত নেতাদের সঙ্গে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরাও সভায় উপস্থিত থাকবেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়  বলেন, ‘আমরা আন্দোলন করি না কী করি, সেটা পরের ব্যাপার। সরকার আগাম নির্বাচনের বাতাস দিয়ে দিয়েছে। পরিবেশ পরিস্থিতির কারণে নেতা-কর্মীদের সঙ্গে আমাদের কোনো ইন্টারেকশন নেই। মাঠের চিত্র কী, মাঠের নেতা–কর্মীদের মনোভাব কী, তা জানা দরকার। এসব অবগত হয়েই তো আমাদের এগোতে হবে।’

দলীয় সূত্র জানায়, ঢাকার বà