সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে কুবি সাংবাদিক সমিতির মানববন্ধন
কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে(কুবি) নিরাপদ সড়ক ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে এবং সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি(কুবিসাস)। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সাংবাদিক সমিতির অর্থ সম্পাদক তানভীর সাবিকের সঞ্ছালনায় মানববন্ধনে সমিতির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বলেন, “গতকাল ঢাকায় সাংবাদিকদের উপর হামলা হয়েছে এবং কিছুদিন আগে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক সাংবাদিককে জবাই করে হত্যার হুমকি দেয়া হয়েছে। বিভিন্ন সময় হামলাকারীদের চিহ্নিত করে বিচার করতে হবে।”
মানববন্ধনে বক্তারা ঢাকায় সাংবাদিকদের উপর ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান এবং দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার আহবান জানান।
এছাড়া বক্তারা আরো বলেন, “বিশ্ববিদ্যালয় থেকে শহরের রাস্তা চলাচলের অনুপযোগী। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভঙুর পরিবহণ ব্যাবস্থার কারণে এ বছরই দুইজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। যেকোন বড় ধর
