,

সাধারণ শিক্ষার্থীদের প্রবেশাধিকার নেই কুবির বিজনেস স্টাডিজ অনুষদ লাইব্রেরিতে

আজকের কুমিল্লা ডট কম :
October 20, 2019
news-image

 

কুবি ডেস্কঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজনেস স্টাডিজ অনুষদের আওতাধীন চারটি বিভাগের ১৩০০ শিক্ষার্থীর গবেষণা ও পড়াশোনার সুবিধার্থে একটি সেমিনার লাইব্রেরি তৈরি করা হয়। কিন্তু সেমিনার লাইব্রেরিটি চারটি বিভাগের নিয়মিত শিক্ষার্থীদের বঞ্চিত করে, শুধু সান্ধ্যকালীন কোর্সের শিক্ষার্থীদের জন্য খোলা রাখা হয়। এতে করে সাধারণ শিক্ষার্থীদের মাঝে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ।

অনুষদে লাইব্রেরি থাকলেও সাধারণ শিক্ষার্থীরা তা ব্যবহার সুযোগ না পাওয়ায় বাধ্য হয়ে গবেষণার কাজে ইন্টারনেট ও বই পড়তে কেন্দ্রীয় লাইব্রেরির ওপর নির্ভরশীল। কিন্তু কেন্দ্রীয় লাইব্রেরিতে নির্দিষ্ট কোর্সের ওপর সমসাময়িক বই কম থাকায় নিয়মিত পড়াশোনা ও গবেষণায় পিছিয়ে পড়ছেন এই অনুষদের শিক্ষার্থীরা।

বিজনেস স্টাডিজ অনুষদ সূত্রে জানা যায়, ব্যবসায় শিক্ষা অনুষদের অধীনে মার্কেটিং, ফিন্যান্স এন্ড ব্যাংকিং, ব্যবস্থাপনা শিক্ষা, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ চারটি বিভাগ রয়েছে। চারটি বিভাগের শিক্ষার্থীদের জন্য সেমিনার লাইব্রেরিতে প্রায় ১৫ শত বই রয়েছে। লাইব্রেরিটি দেখভাল করার জন্য প্রশাসনিক ভবনের কর্মচারী মো. আলমগীর হোসেনকে লাইব্রেরিয়ান হিসেবে শুক্র ও শনিবারের জন্য চুক্তি ভিত্তিতে নিয়োগ দিয়েছে অনুষদ প্রশাসন। লাইব্রেরিটি শুক্র ও à