সায়েন্স ল্যাবের সামনে বোমা বিস্ফোরণ, মন্ত্রীর তাজুল ইসলামের প্রটোকলের এএসআইসহ ২ জন আহত
ডেস্ক রিপোর্টঃ
রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় বোমা বিস্ফোরণে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। এর মধ্যে একজন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলামের প্রটোকলের দায়িত্বে ছিলেন। শনিবার রাত সোয়া নয়টার দিকে এ ঘটনা ঘটে। কে বা কারা হামলা চালিয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
আহত দুই পুলিশ সদস্য হলেন সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহাবুদ্দিন (৩৫) ও কনস্টেবল আমিনুল (৪০)। এএসআই শাহাবুদ্দিন মন্ত্রীর প্রটোকলের দায়িত্বে ছিলেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বলেন, এএসআই শাহাবুদ্দিনের দুই পায়ে আঘাত লেগেছে। আর কনস্টেবল আমিনুল হাতে আঘাত পেয়েছেন।
স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, তিনি তেজগাঁওয়ের নিজের কার্যালয় থেকে সায়েন্স ল্যাব মোড় দিয়ে সীমান্ত স্কয়ারে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। সায়েন্স ল্যাব মোড়ে যানজট দেখে প্রটোকলের দায়িত্বে থাকা এএসআই শাহাবুদ্দিন সেখানে থাকা ট্রাফিক পুলিশের সঙ্গে কথা বলতে যান। এরই মধ্যে গাড়ি চলা শুরু করে। তাঁর গাড়ি সায়েন্স ল্যাব মোড় অতিক্রম করার সময় বিস্ফোরণের শব্দ হয়। তিনি সীমান্ত স্কয়ারে পৌঁছার পর জানতে পারেন এএসআই শাহাবুদ্দিন হামলায় আহত হয়েছেন।
ডিএমপির ধানমন্ডি অঞ্চলের উপকমিশনার আবদুল্লাà