,

সুলতানা কামালের বিরুদ্ধে রিজভীর বিষেদাগারের প্রতিবাদ

আজকের কুমিল্লা ডট কম :
October 6, 2022
news-image

ডেস্ক রিপোর্ট:

মানবাধিকারকর্মী অ্যাডভোকেট সুলতানা কামালের বিরুদ্ধে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিষোদগারের কড়া প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন মানবাধিকার সংগঠক, শিক্ষক, আইনজীবী ও সাংবাদিকরা। বৃহস্পতিবার (৬ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান তারা।

গত ২ অক্টোবর ইন্ডিয়া টুডে’কে সাক্ষাৎকার দেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, দীর্ঘ সময় ধরে আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক এবং দেশের বিশিষ্ট নাগরিক, বীর মুক্তিযোদ্ধা, প্রথিতযশা মানবাধিকারকর্মী সুলতানা কামাল।

পরিপ্রেক্ষিতে ৫ অক্টোবর আক্রমণাত্মক, অসংবেদনশীল, অশোভনীয় ও কুরুচিপূর্ণ ভাষায় সুলতানা কামালের বক্তব্যের বিষোদগার করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সেটারই কড়া প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন মানবাধিকার সংগঠক, শিক্ষক, আইনজীবী ও সাংবাদিকরা।

বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন মানবাধিকারকর্মী হিসেবে সুলতানা কামালের সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতা সর্বজনবিদিত। বাংলাদেশের মুক্তিযুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করেছেন তিনি। গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য আন্তর্জাতিক জন হামফ্রি ফ্রিডম অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। তার বিরুদ্ধে রিজভীর এ ধরনের কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ মানবিক মর্যাদার পরিপন্থী এবং ব্যক্তির মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।

সুলতানা কামাল সাধারণ জনগণের অধিকারের পক্ষে আজীবন কাজ করেছেন। তাকে আওয়ামী অধিকার কর্মী বলে অভিযোগ করা অনভিপ্রেত। এর মাধ্যমে মানবাধিকার আন্দোলনের বিরুদ্à