,

সুয়ারেজের পেনাল্টি মিস, উরুগুয়েকে বিদায় করে পেরু সেমিতে

আজকের কুমিল্লা ডট কম :
June 30, 2019
news-image

স্পোর্টস ডেক্সঃ

টাইব্রেকারে  পেনাল্টি মিসের হতাশায় পুড়ছেন সুয়ারেজ। ফলশ্রুতিতে তার দল উরুগুয়ে কোপা আমেরিকা থেকে বিদায় নিল।  কোপা আমেরিকা কোয়ার্টার ফাইনালে পেরুর কাছে টাইব্রেকারে ৫-৪ গোলের হারে বিদায় নিল উরুগুয়ে।

ফরোয়ার্ড হিসেবে লুই সুয়ারেজকে নিয়ে কোনো প্রশ্ন চলে না। স্পটকিক থেকে লক্ষ্যভেদ করায়ও তাঁর জুড়ি মেলা ভার। গত কয়েক বছরের পারফরম্যান্স অন্তত সে কথাই বলছে। উরুগুয়ে ও বার্সেলোনার জার্সি মিলিয়ে সুয়ারেজ পেনাল্টি থেকে গোল করতে সবশেষ ব্যর্থ হয়েছিলেন ২০১৬ সালের নভেম্বরে। পরিসংখ্যানটি আজ হালনাগাদ হলো সালভাদরে। কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে পেরুর কাছে টাইব্রেকারে ৫-৪ গোলে হেরেছে উরুগুয়ে। আর স্পটকিক থেকে উরুগুয়ের হয়ে গোল করতে ব্যর্থ হয়েছেন সুয়ারেজ।

নির্ধারিত সময়ে দুই দল গোলশূন্য থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে। উরুগুয়ের হয়ে সুয়ারেজের নেওয়া প্রথম শট রুখে দেন পেরু গোলরক্ষক। টাইব্রেকারে অংশ নেওয়া দুই দলের বাকিরা গোল করেছেন। খেলা শেষে ভীষণ হতাশায় মাঠেই বসে ছিলেন সুয়ারেজ। তাঁর ব্যর্থতার জন্যই তো দল হারল, বাদ পড়ল কোয়ার্টার ফাইনাল থেকে। সতীর্থরা সান্ত্বনা দিলেও সুয়ারেজকে দেখে মনে হয়েছে কোনোভাবেই নিজেকে ক্ষমা করতে পারছেন না।

উরুগুয়ের অবশ্য কপালও খারাপ। অফসাইডের খাঁড়ায় তাদের তিন-তিনটি গোল বাতিল হয়েছে। এ ছাড়াও গোলের দারুণ দুটি সুযোগ নষ্ট করেছেন এডিনসন কাভানি ও ডিয়েগো গোডিন। ওদিকে ম্যাচের নির্ধারিত সময়ে উরুগুয়ের গোলপোস্ট তাক করে কোনো শট নিতে না পারা পেরু সুয়ারেজের ব্যর্থতায় পেয়ে গেল সেমিফাইনালের টিকিট। বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায় ফাইনালে ওঠার লড়াইয়ে চিলির মুখোমুখি হবে পেরু।

ম্যাচের ২৩ মিনিটে ওপেন-প্লে থেকে ফাঁকা গোলপোস্টà