স্বাস্থ্য অধিদপ্তরের আবজাল: বেতন ৩০ হাজার টাকা হলেও হাজার কোটি টাকার সম্পদের মালিক
ডেক্স রিপোর্টঃ
তিনি বেতন পান সাকুল্যে ৩০ হাজার টাকার মতো। অথচ চড়েন হ্যারিয়ার ব্র্যান্ডের গাড়িতে। ঢাকার উত্তরায় তিনি ও তাঁর স্ত্রীর নামে বাড়ি আছে পাঁচটি। আরেকটি বাড়ি আছে অস্ট্রেলিয়ার সিডনিতে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) তথ্য অনুযায়ী, রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন এলাকায় আছে অন্তত ২৪টি প্লট ও ফ্ল্যাট। দেশে–বিদেশে আছে বাড়ি–মার্কেটসহ অনেক সম্পদ। এসব সম্পদের বাজারমূল্য হাজার কোটি টাকারও বেশি।
এই ব্যক্তির নাম আবজাল হোসেন। তিনি স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল এডুকেশন শাখার হিসাবরক্ষণ কর্মকর্তা। তাঁর স্ত্রী রুবিনা খানম স্বাস্থ্য অধিদপ্তরের শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন শাখার সাবেক স্টেনোগ্রাফার। এখন তিনি রহমান ট্রেড ইন্টারন্যাশনাল নামে একটি প্রতিষ্ঠানের মালিক হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে ব্যবসা করেন।
স্বাস্থ্য অধিদপ্তরের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আবজাল অধিদপ্তরে যে পদে কাজ করেন, তাতে ‘আলাদিনের চেরাগ’ না পেলে এত সম্পদের মালিক হতে পারতেন না। আবজাল দম্পতির বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এরই মধ্যে গত বৃহস্পতিবার তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে সংস্থাটি। আগামী বৃহস্পতিবার রুবিনাকে জিজ্ঞাসাবাদ করার কথা রয়েছে। এরই ধারাবাহিকতায় রোববার আবজালকে সামà