,

হিগুয়েন, দিবালা, পাভোন ও আরমানিকে ছাড়াই আর্জেন্টিনার প্রথম ম্যাচে একাদশ

আজকের কুমিল্লা ডট কম :
June 16, 2018
news-image

 

ডেস্ক রিপোর্ট :

বিশ্বকাপের প্রথম ম্যাচে আজ মাঠে নামছে আর্জেন্টিনা।  কিন্তু প্রথম ম্যাচের আগেই কোচ সাম্পাওলি যেন একটি চমকই দিলেন।

একাদশে রাখেননি পাওলো দিবালা, ক্রিস্টিয়ান পাভোন আর লো সেলসোর কাউকেই। আর গোলবারের নিচে কাবায়েরোকে নিয়ে অনেক সমালোচনা থাকলেও কোচ আস্থা রেখেছেন তাঁর ওপরেই। তবে আর্জেন্টিনা সমর্থকদের জন্য একটু সান্ত্বনা রেখেছেন সাম্পাওলি। হিগুয়েইনকে রাখেননি একাদশে!

দল গোছাতে হোর্হে সাম্পাওলি সময় পেয়েছিলেন এক মাস। আর তাই আর্জেন্টিনা সমর্থকেরা আশা করছিলেন, মেসি-দিবালার নতুন রসায়ন অন্য দলের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। কিন্তু তা আর হলো কই! সাম্পাওলির সুনজরে না থাকা জুভেন্টাসের নাম্বার টেনের জায়গায় যে হয়নি মূল একাদশে। অথচ এই মৌসুমেও গোল করে এবং করিয়ে জুভেন্টাসের মূল ভরসা হয়ে উঠেছিলেন এই তরুণ।

অন্যদিকে গত কয়েক ম্যাচে আর্জেন্টিনার একাদশগুলো দেখে যে মূল একাদশ ধারণা করা হচ্ছিল, সে ধারণায় জল ঢেলে দিলেন হোর্হে সাম্পাওলি। স্পেনের সঙ্গে ম্যাচে উইলি কাবায়েরোর হাস্যকর সব ভুলের পরও তাঁর ওপরেই আস্থা রাখছেন কোচ। বিশ্বকাপে কাবায়েরোই কি আর্জেন্টিনার গোলপোস্টের মূল ভরসা হতে যাচ্ছেন? এখন তো তা-ই মনে হচ্ছে। ৩৭ বছর ছুঁই ছুঁই এই গোলরক্ষকের ওপর খুব একটা ভরসা নেই আর্জেন্টিনা সমর্থকদের। ধারণা করা হয়েছিল, রিভার প্লেটের ফ্রাঙ্কো আরমানিকে কোচ সাম্পাওলি হয়তো একটি সুযোগ দিতেও পারেন। আর্জেন্টিনার সংবাদমাধ্যমও আরমানির কথাই বলছিল জোরেশোরে।

আজকের ম্যাচে আর্জেন্টিনার একাদশ। গ্রাফি