,

হোমনায় উদ্ধারকৃত বোমা ধ্বংস করেছে সেনাবাহিনী

আজকের কুমিল্লা ডট কম :
July 27, 2017
news-image

মো. শাহ আলম, হোমনা ঃ

কুমিল্লার হোমনা উপজেলায় পুলিশের উদ্ধারকৃত ৭টি বোমা ধ্বংস করেছে সেনাবাহিনী। বিস্ফোরণের বিকট শব্দে চারপাশ কেঁপে উঠে। মুহূর্তের জন্য পথচারিদের চলাচল থমকে যায়।

বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে পৌরসভা সংলগ্ন বালুর মাঠে বোমাগুলো ধ্বংস করা হয়।

কুমিল্লা ক্যান্টনমেন্টের সেনাবাহিনীর বোমা নিস্ক্রিয়করণের একটি দল বোমাগুলো বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করে। বোমা নিস্ক্রিয়কালে সেনাবাহিনীর সাথে হোমনা থানার পুলিশও ঘটনাস্থলে ছিলেন।

হোমনা থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী নাজমুল হক জানান, গত বছরের নভেম্বর মাসে পুলিশ দুই ডাকাতসহ ৭টি বোমা উদ্ধার করেছিল। ডাকাত দল উপজেলার শ্রীমদ্দি এলাকার মেঘনা নদীতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে হোমনা থানার পুলিশ অভিযানে গেলে ডাকাত দল পুলিশের ওপর আক্রমন চালায়। এতে একজন পুলিশও আহত হয়েছিল। ওই ঘটনায় দুইজন ডাকাতসহ সাতটি বোমা আটক করে পুলিশ। সেনাবাহিনীর বোমা নিস্ক্রিকরণের একটি দল ওই বোমাগুলি ধ্বংস করে।