,

হোমনায় নুরুল আমিন স্মৃতি সংসদের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
December 25, 2019
news-image

আতিক, হোমনা ঃ

কুমিল্লার হোমনা উপজেলার বাবরকান্দি গ্রামের কৃতি সন্তান উপসচিব(ডিসি) মরহুম নুরুল আমিন স্মৃতি সংসদের উদ্যোগে এলাকার হত দরিদ্র শীতার্তদের মাঝে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার রাতে বাবরকান্দি নিজ বাস ভবনে এ শীত বস্ত্র বিতরণ করেন তার পুত্র বিমান বাংলাদেশের ক্যাপ্টেন মো.তরিকুল আমিন।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় নিলখী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জালাল উদ্দিন খন্দকার এর সভাপতিত্বে মরহুম ডিসি নূরুল আমিন এর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন স্মৃতি সংসদের প্রধান পৃষ্ঠপোষক ক্যাপ্টেন তরিকুল আমিন, হোমনা উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান খোকন, আ’লীগ নেতা মো. হাবিবুর রহমান হবি,মোনায়েম খান,মো.কাওসার আহাম্মদ বেপারী, মো.মুকবল হোসেন মুকুল, মো.নোমান,আব্দুল আউয়াল, কেন্দ্রীয় ছাত্রলীগনেতা মো.সোহরাব হোসেন শাকিল, বশির আহাম্মদ।

এ সময় প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরে ডিসি নুরুল আমিন স্মৃতি ব্যাডমিন্টন টূর্নামেন্টের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী খেলায় আছাদপুর ইউনিয়নের ঘনিয়ারচর একাদশকে হারিয়ে হোমনা পৌর সভার বাগমারা একাদশ বিজয়ী হয়। এ টূর্নামেন্টে ১৬টি দল অংশগ্রহণ করছেন । মো. জাকির হোসেন মাষ্টার খেলার রেফারী হিসেবে দায়িত্ব পালন করবেন।