,

২০২১ সালে ওয়াশিংটনে ৩৫তম ফোবানা সম্মেলন আয়োজন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
June 2, 2019
news-image

 

ওয়াশিংটন ডেস্ক:

২০২১ সালের সেপ্টেম্বর মাসের লেবার ডে উইকেন্ডে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ৩৫তম ফোবানা সম্মেলন আয়োজন এক মতবিনিময় সভা ১ জুন শনিবার ভার্জিনিয়ার অ্যাশবার্ণ শহরে অনুষ্ঠিত হয়। আমেরিকা বাংলাদেশ ফ্রেন্ডশীপ সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত এই মত বিনিময় সভায় উপস্থিত ও বক্তব্য রাখেন জি আই রাসেল, দস্তগীর জাহাঙ্গীর, মোস্তাফিজুর রহমান, রেজা মুগনী, তোফাজ্জাল হোসেন তপন, দেওয়ান আরশাদ আলী বিজয়, মুনির হুসাইন, কামরুল ইসলাম কামাল, শিব্বীর আহমেদ, হানিফ মোহাম্মদ, আনোয়ার হোসাইন, আকতার হোসাইন, বুলবুল ইসলাম, ফারহানা আকতার, রওশন আরা বেগম, মোশারফ চৌধুরী, আলেয়া হোসাইন, জেবা বাণু, সায়মা হোসাইন প্রমুখ।

মতবিনিময় সভায় আগামী ২০২১ সালের সেপ্টেম্বর মাসের ৩, ৪ ও ৫ তারিখে ওয়াশিংটনে ৩৫তম ফোবানা সম্মেলন আয়োজনের সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহন করা হয়। ফোবানার এই আয়োজনকে সামনে রেখে আগামী ২৭জুন বৃহষ্পতিবার আবারো ফোবানা সম্মেলন আয়োজন নিয়ে মতবিনিময় সভা আহ্বান করা হয়। সভার স্থান পরে জানানো হবে বলে সিদ্ধান্ত গ্রহন করা হয়। ২০২১ সালের সেপ্টেম্বর মাসের লেবার ডে উইকেন্ডে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ৩৫তম ফোবানা সম্মেলনের বাজেট পাঁচশত থেকে সাড়ে সাতশত হাজার ডলারের বাজেট মাথায় নিয়ে কাজে নেমেছেন বলে আয়োজক সংগঠন আমেরিকা বাংলাদেশ ফ্রেন্ডশীপ সোসাইটির সভাপতি জি আই রাসেল জানান।

তিনি বলেন, ২০১৫ সালে শর্ত ছাড়াই আমরা এই ফোবানাতে যোগদা