,

২০ বছরের সম্পর্কের ইতি: বার্সা ছেড়ে যাচ্ছেন মেসি

আজকের কুমিল্লা ডট কম :
August 26, 2020
news-image

স্পোর্টস ডেস্ক :

এই মৌসুমেই বার্সেলোনা ছাড়তে চান আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসি। এ তথ্য নিশ্চিত করেছে বার্সেলোনা থেকেই। খবর দ্য টেলিগ্রাফের।

মঙ্গলবার (২৫ আগস্ট) বার্সেলোনা ক্লাব থেকে এপিকে এ তথ্য নিশ্চিত করে বলা হয়েছে, ইতোমধ্যেই লিওনেল মেসি ক্লাব কর্তৃপক্ষকে ক্লাব ছাড়ার বিষয়ে কাগজপত্র পাঠিয়ে দিয়েছেন।

বার্সার সঙ্গে ২০ বছরের সম্পর্কের ইতি টানতে চলেছেন মেসি, বিষয়টা ক্লাবের সমর্থকদের জন্য অনেক ধাক্কা সন্দেহ নেই। কৈশোর থেকে যে ক্লাবের আঙিনায় বেড়ে উঠেছেন, যে ক্লাবে শুরু পেশাদার ফুটবল, যে ক্লাব তাকে দু’হাত ভরে দিয়েছে, যাদের নিজে দু’হাত ভরে দিয়েছেন সেই প্রিয় ঠিকানা ছেড়ে যাওয়া মেসির জন্যও সহজ কাজ নয় মোটেই। কিন্তু পরিস্থিতি এখন পাল্টে গেছে। ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিজেই জানিয়ে দিয়েছেন বার্সা অধিনায়ক।

২০২১ সালে বার্সার সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে মেসির। এই গ্রীষ্মে দল পরিবর্তন করতে চাইলেও দলের অধিনায়ক মেসিকে ছাড়ার কোনো আগ্রহ নেই বার্সার।

মেসির সঙ্গে বার্সার চুক্তির মেয়াদ এক বছর বাকি। তবে বর্তমান চুক্তি অনুযায়ী মৌসুম শেষে ক্লাব ছাড়ার সুযোগ আছে মেসির। সেক্ষত্রে রিলিজ ক্লজও লাগবে না। কারণ মেসি যেতে চাইলে তিনি ফ্রি এজেন্ট হিসেবে পরিগনিত হবেন। কিন্তু তিনি না যেতে চাইলে এবং বার্সা ছাড়তে না চাইলে তাকে কিনতে যেকোনো ক্লাবকে রিলিজ ক্লজের ৭০০ মিলিয়ন ইউরো খরচ করতে হবে। কিন্তু মেসি নিজেই যেতে চাইলে এখন ম্যানচেস্টার সিটি, পিএসজি, ইন্টার মিলান দরদাম করতে পারবে।

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে বিধ্বস্ত হয়ে বিদায় নেওয়ার পর থেকেই বার্সায় ঝড় বয়ে যাচ্ছে। এরইমধ্য