৫ কোটির প্রকল্প : স্টেডিয়াম দেখতে ২০ কর্মকর্তার বিদেশ যাওয়ার খরচ ৭০ লাখ!
ডেস্ক রিপোর্ট :
২০১৮ সালে নেওয়া এই প্রকল্পটি হতে পারে সরকারি কাজের ধীরগতি এবং প্রকল্পের টাকায় সরকারি কর্মকর্তাদের অযৌক্তিক ও অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণের উৎকৃষ্ট উদাহরণ।
প্রকল্পের কাজ ২০১৮ সালের অক্টোবর ২০১৯ সালের জুনের মধ্যে শেষ করার কথা থাকলেও নির্দিষ্ট সময়ে কোনো কাজই হয়নি। পরে এই প্রকল্প বাস্তবায়নের মেয়াদ এক বছর বৃদ্ধি করে ২০২০ সালের জুন পর্যন্ত করা হয়। সেই মেয়াদও শেষ।
এখন পর্যন্ত প্রকল্প শেষ হওয়া তো দূরের কথা, পরামর্শক প্রতিষ্ঠানই নিয়োগ দিতে পারেনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এখন নতুন করে সময় বৃদ্ধির জন্য মন্ত্রণালয়ে আবেদন করেছে প্রকল্পটি বাস্তবায়নকারী সংস্থা জাতীয় ক্রীড়া পরিষদ। শুধু এখানেই শেষ নয়, চার কোটি ৯৮ লাখ টাকা প্রকল্প ব্যয়ের মধ্যে ৭০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে শুধুমাত্র কর্মকর্তাদের বিদেশ ভ্রমণলব্ধ অভিজ্ঞতা অর্জনের জন্য।
এই টাকায় ২০ কর্মকর্তা অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডে যাবেন সেখানকার স্টেডিয়ামগুলো কিভাবে তৈরি করা হয়েছে এবং কিভাবে সেগুলোর রক্ষণাবেক্ষণ করা হয় সেই অভিজ্ঞতা অর্জন করতে। প্রকল্প সম্পর্কিত দলিল থেকে এসব তথ্য জানা গেছে। এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্ন এবং ইংল্যান্ডের একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম সরেজমিনে দেখার জন্য। এই স্টেডিয়ামগুলো দেখে তারা এই স্টেডিয়ামগুলো কিভাবে এত দীর্ঘস্থায়ী হলো সে সম্পর্কে জ্ঞান অর্জন করবেন।
প্রকল্প অনুযায়ী দুইবারে ১০ জন করে ২০ কর্মকর্তা যাবেন দুই দেশে।
এই ১০ জনের দলে তিনজন কর্মকর্তা থাকবে