,

এ কি ঘোষণা করল ‘আসল বিএনপি’

আজকের কুমিল্লা ডট কম :
February 2, 2016

ঢাকা : আগামী মার্চে অনুষ্ঠেয় বিএনপির কাউন্সিলকে ‘ব্যক্তি বিশেষের ডাকা ও নকল কাউন্সিল’ হিসেবে উল্লেখ করে ‘অর্থবহ’ কাউন্সিল করার ঘোষণা দিলেন দলটির পুনর্গঠনের মুখপাত্র দাবিদার কামরুল হাসান নাসিম। তবে কাউন্সিলের সুনির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করেননি তিনি।17-06-15-Press Confer_Kamrul Hassan Nasim-2

নাসিম বলেন, ‘বিএনপিতে অভ্যন্তরীণ গণতন্ত্র প্রতিষ্ঠায় দলীয় বিপ্লব সংগঠিত হবে। এর অংশ হিসেবে জাতীয়তাবাদী জনতার নিম্ন আদালত’র রায় অনুযায়ী যেকোনো সময়ে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘জাতীয়তাবাদী জনতার উচ্চ আদালত’ বসবে। আর আদালত বসার পরই কেবল কাউন্সিল অনুষ্ঠিত হবে।’
মঙ্গলবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) গোলটেবিল মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নাসিম।

বিএনপির পুনর্গঠন প্রসঙ্গে কামরুল হাসান নাসিম বলেন, ‘মা খালেদা জিয়া ও ভাই তারেক রহমানযুক্ত কিন্তু তাদের নেতৃত্বমুক্ত বিএনপি করতে হবে। দলে জিয়াউর রহমানের আদর্শ প্রতিষ্ঠায় যা করার দরকার তাই করা হবে।’

গত ২৬ নভেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘জাতীয়তাবাদী জনতার নিম্ন আদালত’ বসান কামরুল হাসান নাসিম। ওই আদালত থেকে দলীয় সংবিধান (গঠনতন্ত্র) স্থগিত এবং বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘জাতীয়তাবাদী জনতার উচ্চ আদালত’ বসানোর জন্য রায় দেয়া হয়। সে অনুযায়ী, দুইবার চেষ্টা করেও বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উচ্চ আদালত বসাতে ব্যর্থ হন নাসিম।

কাউন্সিল প্রসঙ্গে কামরুল হাসান নাসিম বলেন, ‘নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী জনতার উচ্চ আদালত বসবেই। দলের পক্ষ থেকে আমি সেখানে বাদীর ভুমিকায় থাকতে চাইব। বিচারক হিসেবে থাকবেন বিএনপির গেল ২০ বছরের কাউন্সিলরেরা (৫০ হাজার থেকে ৫৫ হাজার)। তারা দলের নেতৃত্ব নির্ধারণ ও দলকে পুনর্গঠন করবেন। ওই আদালতের পরিক্রমা চলবে ৭ দিন ১৭ ঘণ্টা। এরপরে যদি বিচারকেরা (জনতা-কাউন্সিলর) দলের গঠনতন্ত্র স্থগিত করার নিম্ন আদ