,

ভালোবাসা দিবসে কাছে আসবেন কি করে?

আজকের কুমিল্লা ডট কম :
February 5, 2016

লাইফ স্টাইল ডেস্ক: রবীন্দ্রনাথের ভাষায়, তোমরা যে বলো ভালোবাসা ভালোবাসা, সখি ভালোবাসা কারে কয়, কিংবা আমার জীবনে তুমি বাঁচো তোমার কামনা আমার চিত্ত দিয়ে যাচো।

কবির এমন আবেগ, উপমায় ভালোবাসা অাসে। রাতে শেষে ভোর হয়। তবুও ভালোবাসার চোখ খোলা থাকে প্রিয় মানুষটির জন্য। এমন করেই প্রতিটি ভালোবাসার মানুষদের জন্য এমন করেই ফিরে আসে ভালোবাসা দিবস।12391013_961931440548040_9088318208189456967_n

ভালোবাসার শখা-শখিদের জন্য এটি একটি বিশেষ দিন। সারাবছরের ভালোবাসার অনেক জমানো কথা সেদিন মন থেকে উঁকি মাড়ে ভালোবাসার মানুষটির জন্য। এদিনে কেউ আশা বাধে, মিলন হবে কতো দিনে আবার কেউ ভালোবাসার স্বপ্ন ফেরি করে গেয়ে ওঠে ‘ভালোবাসবো বাসবোরে বন্ধু তোমায় যতনে’।

গানের ভাষায় ভালোবাসা বোঝানো খুব সহজ। আবার প্রশংসা থেকেও ভালোবাসা শুরু হতে পারে। যেমন অাপনার হাসি বা কথা বলার স্টাইল কারো মন ছুঁয়ে যায়।

জীবনের এ কর্মব্যস্ততার মধ্যে হয়তো একে অন্যের সঙ্গে ঠিকমতো কথাই হয়নি। তাদের জন্য ভালোবাসা দিবসটি হয়ে উঠতে পারে একটু অন্যরকম একটু স্পেশাল। সবকিছু পিছে ফেলে সেদিন শুধু হবে দু’জনের। সেদিন দু’জন হারিয়ে যাওয়ার একটি বিশেষ দিনও হতে পারে।

এ তো গেলো ভালো লাগার কথা। শুধু কথা দিয়ে যারা প্রিয় মানুষটিকে ভালোবাসতে চান না। তারা সেদিন স্পোশাল কিছু সারপ্রাইজ রাখতেই পারেন। সেটি হতে পারে বাসায় বা কোনো খোলা রাস্তায় বা বাড়ির বিশাল একটি চাঁদমাখা ছাদে।

সারপ্রাইজের মধ্যে পুরুষরা নারীদের জন্য স্পেশাল হিসেবে প্রিয় মানুষটিকে অসাধারণ হেয়ার রিং বা শুধু রিং উপহার দিতে পারেন। বা কারো প্রিয়সী যদি চকলেট, ফুল বা কার্ড পছন্দ করেন তাকে সেই জিনিসটি দিয়ে চমকে দিতে পারেন। আর হয়তো তার ধরে বলতেই পারেন ভালোবাসি অনেক ভালোবাসি তোমায়। দেখবেন আপনার কাছে পৃথিবী কতটুকু রঙ্গীন।12592491_987099178031266_4719923752925628509_n

ভালোবাসা দিবসে নারীরাও তাদের প্রিয় মানুষটির জন্য করতে পারেন ভিন্ন কিছু আয়োজন। হয়তো