হিজড়াদের হাতে অস্ত্র
নিউজ ডেস্ক: দেশের বিভিন্ন এলাকা থেকে দলবদ্ধভাবে চাঁদা আদায় করে হিজড়ারা। চাঁদা আদায়ের শৃঙ্খলার জন্য রাজধানীকে কয়েকটি ভাগে ভাগ করেছে তারা। এক-একটি এলাকা নিয়ন্ত্রণ করেন হিজড়াদের এক-একজন নেতা। একজনের স্থানে অন্যরা যখন চাঁদা আদায় করতে যান তখনই দুই গ্রুপের মধ্যে বিপত্তি দেখা দেয়। এ ছাড়াও আদায়কৃত চাঁদার টাকা নিয়েও সংঘর্ষে লিপ্ত হয় তারা। ঘটছে গুলির ঘটনাও। প্রতি মাসে রাজধানী থেকে প্রায় কোটি টাকা চাঁদা আদায় করে থাকেন হিজড়ারা। হিজড়াদের নিয়ন্ত্রণকারী নেতারা বিলাসী জীবন-যাপন করেন। তারা নিজ অনুসারীদের সুযোগ-সুবিধা দেখভাল করেন। চাঁদা আদায় ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হিজড়াদের বিভিন্ন গ্রুপ নিজেদের মধ্যে শক্তি সঞ্চয় করে। আদায়কৃত চাঁদায় ভাগ বসাতে স্থানীয় সন্ত্রাসীরাও তাদের সঙ্গে হাত মেলায়। অবৈধভাবে অস্ত্রও সংগ্রহ করে তারা। কখনও কখনও সশস্ত্র হামলার ঘটনা ঘটে তাদের মধ্যে। প্রতি মাসে এক একটি গ্রুপ চাঁদাবাজিসহ বিভিন্নভাবে কোটি টাকা আয় করে থাকে বলে হিজড়া সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
২০০৪ সালের পরিসংখ্যান ব্যুরোর জরিপ অনুসারে দেশে ১৫ হাজার হিজড়া রয়েছেন। তবে হিজড়াদের দাবি সারা দেশে অন্তত ৪০ হাজার হিজড়া রয়েছেন। ঢাকাতেই রয়েছেন অন্তত ৩০ হাজার। রাজধানী ঢাকা নিয়ন্ত্রণ করেন এমন নেতাদের মধ্যে রয়েছেন ময়না, নাজমা, কচি, স্বপ্না, দিপালী, আবুল ও মেসবাহ। তাদের প্রত্যেকের রয়েছে স্বতন্ত্র গ্রুপ। প্রতিটি গ্রুপে সহস্রাধিক হিজড়া রয়েছেন। গ্রুপে রয়েছে উপগ্রুপ। হিজড়ারা কোথায়, কিভাবে কাজ করবেন তার নির্দেশনা দেন নেতারা। এজন্য সিনিয়র স্থানীয় হিজড়া নেতাদের নিয়ে বৈঠক করেন তিনি। ওই স্থানীয় সিনিয়র হিজড়ারাই তৃণমূল হিজড়াদের পরিচালনা করে থাকেন। তৃণমূল হিজড়াদের কাছ থেকে দৈনিক টাকার হিসাব বুঝে নেন স্থানীয় হিজড়া নেতারা। খরচের টাকা ছাড়া বাকি টাকা জমা থাকে স্থানীয় ওই নেতার কাছে। স্থানীয় নেতাদের নিয়ে মাসে একাধিকবার বৈঠক হয় আঞ্চলিক নেতার সঙ্গে। এ বিষয়ে বড় মগবাজারের বাসন্তি হিজড়া জানান, গুরুমায়েরা (নেতা) তাদের মা। নিজের সন্তানের মতো লালন-পালন করেন। যে কারণে স্থানীয় নেতা পরে আঞ্চলিক নেতার কাছে টাকা জমা রাখা হয়।
সূত্রমতে, ভারতের দিপা এবং রেশমা নামে দুই হিজড়ার অনুসারী রয়েছে এ দেশে। দুই ভাগে বিভক্ত এই হিজড়াদের মধ্যে রয়েছে নানা উপগ্রুপ। হিজড়াদের যোগ্যতা অনুযায়ী তিন ভাগে ভা