,

‘প্রেম করেই বিয়ে করতে চায় নাবিলা’

আজকের কুমিল্লা ডট কম :
February 19, 2016

বিনোদন ডেস্ক: উপস্থাপনায় অল্প সময়ে বেশ সফলতার পরিচয় দিয়েছেন নাবিলা। এরপর নাটক ও বিজ্ঞাপনচিত্রেও সফলভাবে কাজ করেছেন। এবার প্রথমবারের মতো বড়পর্দায় আসছেন তিনি। চলচ্চিত্রের নাম ‘আয়নাবাজি’। জনপ্রিয় বিজ্ঞাপন নির্মাতা অমিতাভ রেজার পরিচালনায় এ ছবিতে চঞ্চল চৌধুরীর বিপরীতে অভিনয় করেছেন তিনি। আজকের ‘আলাপন’-এ নিজের প্রথম চলচ্চিত্রসহ নানা বিষয়ে কথা বলেছেন নাবিলা।MG_6477

‘আয়নাবাজি’ চলচ্চিত্রের ‘আলু পেঁয়াজের কাব্য’ গানটি গত বুধবার সন্ধ্যায় ইউটিউবে প্রথম প্রকাশ হলো। কেমন সাড়া পাচ্ছেন ?
‘আয়নাবাজি’ আমার অভিনীত প্রথম ছবি। শুটিং ও সম্পাদনা শেষ হবার পর দর্শকরা এই গানের মধ্য দিয়ে আমাকে চলচ্চিত্রের প্রথম গানে অভিনেত্রী হিসেবে দেখতে পেলেন। ভালোই লাগছে। গানটি ইউটিউবে প্রকাশের পর বেশকিছু ফোনও পেয়েছি। তবে নিজের প্রথম চলচ্চিত্র তো তাই ভীষণ ভয় হচ্ছে। এ গানের কথা লিখেছেন রাজিব আশরাফ, সুর করেছেন শায়ান চৌধুরী অর্ণব আর তাতে কণ্ঠ দিয়েছেন শান। ছবিটির নির্মাতা প্রতিষ্ঠানের নাম হাফ স্টপ ডাউন।

এই ছবিতে কি ধরনের চরিত্রে অভিনয় করেছেন ?
এ ছবিতে আমার চরিত্রের নাম হৃদি। সাধারণ পরিবারের একজন শিক্ষিত মেয়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে আমাকে। আমার বিপরীতে চঞ্চল ভাই অভিনয় করেছেন। তিনি আমাকে অনেক সহযোগিতা করেছেন। শুধু ভালো একজন অভিনেতাই নন, চঞ্চল ভাই একজন ভালো মানুষও। আর অমিতাভ ভাইতো গুনী মানুষ। সবমিলিয়ে এমন একটি টিমের সঙ্গে কাজ করতে পেরে ভালোই লেগেছে ।

এই চলচ্চিত্রে অভিনয়ের বাইরে সম্প্রতি নতুন কোনো নাটকে কি অভিনয় করেছেন ?
না। আগে চলচ্চিত্রের ফলাফলটা দেখতে চাই। তারপর ভেবে দেখব। সবশেষ একটা টিভি ধারাবাহিকে কাজ করেছিলাম। জিটিভিতে প্রচারিত এই নাটকের নাম ছিল ‘ফাইভ ফিমেল ফ্রেন্ডস’। নাটকটি যৌথভাবে পরিচালনা করেছেন মাবরুর রশিদ বান্নাহ, ইমরাউল রাফাত, গৌতম কৌরি ও গোলাম মোক্তাদির শান। এই মাসেই ধারাবাহিকটির কাজ শেষ হয়েছে। নতুন করে কোনো নাটকে কাজ করার কথা এখনই ভাবছি না।

টিভি বিজ্ঞাপন বা উপস্থাপনার খবর কি ?
টিভি বিজ্ঞাপনে কাজ করছি না। তবে বিটিভির ‘স্বপ্ন নয় à¦