বিএনপিতে আসছে নতুন মুখ
ঢাকা : আসন্ন কাউন্সিলের মাধ্যমে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে আসছে একঝাঁক নতুন মুখ। ব্যবসায়ী, বিতর্কিত, নিষ্ক্রিয়দের ভিড়ে ত্যাগী নেতাদের যথার্থ মূল্যায়ন নিয়েও রয়েছে শঙ্কা।
কাউন্সিলে সুবিধাবাদী, তোষামোদকারী হিসেবে পরিচিত নেতারা নিজ পদেই থাকবেন না কি ত্যাগী নেতাদের মূল্যায়ন হবে তা নিয়ে নেতাকর্মীদের মধ্যে চলছে চুলচেরা বিশ্লেষণ।
নেতৃত্ব নিয়ে দলের মাঠপর্যায়ে রয়েছে ভিন্ন ভিন্ন মত। তাদের আশা, কাউন্সিলের মাধ্যমে বিএনপি ঘুরে দাঁড়াবে। নতুন কমিটিতে ফের বেগম খালেদা জিয়া চেয়ারপারসন এবং তারেক রহমান কো-চেয়ারম্যান হবেন বলেই তারা আশা করছেন। তারা ভাবছেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান পদ পাবেন বিচারপতি টিএইচ খান।
মহাসচিব পদে একাধিক নেতার নাম আলোচনায় থাকলেও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দিকেই হাইকমান্ডের দৃষ্টি। তবে দলে দুই মহাসচিব থাকা প্রয়োজন বলে মনে করছেন অনেকে। মহাসচিব পদে অন্য যারা আলোচনায় আছেন তাদের বেশিরভাগ নেতাই স্বাস্থ্যগত জটিলতায় ভুগছেন।
দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি থেকে কয়েকজনকে উপদেষ্টা কমিটিতে নেয়ার বিষয়টি ভাবা হচ্ছে। এ তালিকায় রয়েছেন ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, এম কে আনোয়ার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, বেগম সরোয়ারি রহমান ও এম শামসুল ইসলাম।
স্থায়ী কমিটির নতুন মুখের আলোচনায় আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, শাহ মোয়াজ্জেম হোসেন, বেগম সেলিমা রহমান, সৈয়দা রাজিয়া ফয়েজ, সাদেক হোসেন খোকা, হাফিজ উদ্দিন আহমেদ, আব্দুল্লাহ আল নোমান, আমির খসরু মাহমুদ চৌধুরী, শামসুজ্জামান দুদু, এম ওসমান ফারুক, অ্যাডভোকেট খন্দকার মাহাবুব হোসেন, সালাহ উদ্দিন আহমেদ ও গিয়াস কাদের চৌধুরী।
ভাইস চেয়ারম্যান পদে নতুন আসতে পারেন মো. শাজাহান, ব্যারিস্টার শাজাহান ওমর, অধ্যাপক এম এ মান্নান, রুহুল আলম চৌধুরী, মীর মোহাম্মদ নাছির উদ্দিন, জয়নুল আবেদিন ফারুক, আব্দুস সালাম, আমান উল্লাহ আমান, মিজানুর রহমান মিনু, বরকত উল্লাহ বুলু, আ ন ম এহাসনুল হক মিলন, ব্যারিস্টার জিয়াউর রহমান খান, গাজী মাজহারুল আনোয়ার, বেগম খালেদা রব্বানী, নূরে আরা সাফা, কাজী আসাদুজ্জামান, কবির মুরাদ, মনিরুল হক চৌধুরী, হাবিুবুল ইসলাম হাবিব, অ্যাডভোকেট