,

ঐক্য ও অসাম্প্রদায়িকতার ডাক দিয়ে কুমিল্লায় বর্ষবরণ চলছে

আজকের কুমিল্লা ডট কম :
April 14, 2017
news-image

 

ইমতিয়াজ আহমেদ জিতু ঃ

ঐক্য ও অসাম্প্রদায়িকতার ডাক দিয়ে কুমিল্লায় বাঙ্গালির প্রাণের উৎসব পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এ শোভাযাত্রায় প্রশাসন, রাজনীতিবিদ, সাংস্কৃতিক, সুশীল সমাজ এবং স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরাও সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

শুক্রবার (১৪ এপ্রিল) সকাল ৭ টায় কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে কুমিল্লা নগরীর কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ উচ্চ মাধ্যমিক শাখায় সুর সংগীতের মাধ্যমে বর্ষবরণ শুরু হয়। এ সময় প্রধাণ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা সদর সাংসদ আ ক ম বাহাউদ্দিন বাহার। এছাড়া আরো বক্তব্য রাখেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ জাহাংগীর আলম, কুমিল্লা পুলিশ সুপার মোঃ শাহ আবিদ হোসাইন প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ। বাঙ্গালি জাতির প্রাণের উৎসব পহেলা বৈশাখ তারই প্রমান। সকল ধর্ম-বর্ন নির্বিশেষে সকল স্তরের মানুষ এ প্রাণের উৎসবে নিজেদের শামিল করছে। ঐক্য ও অসাম্প্রদায়িকতার আহ্বান করেই এ প্রাণের উৎসবের দিন ব্যাপি অনুষ্ঠান শুরু হয়।

সকাল ৮ টায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ উচ্চ মাধ্যমিক শাখা হতে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়। পরে তা কুমিল্লা স্টেশন ক্লাবে গিয়ে শেষ হয়। এ শোভাযাত্রায় অতিথিরা ছাড়াও কুমিল্লা মর্ডাণ স্কুল, ফয়জুন্নেসা স্কুল, জিলা স্কুল, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা সরকারি কলেজসহ বিভিন্ন শ্রেণি পেশার হাজার হাজার মানুষ অংশগ্রহণ করে।

মঙ্গল শোভা যাত্রায় সাদা, লাল, হলুদ ও মেরুন রংয়ের বৈশাখী পাঞ্জাবি এবং