,

আইজিপির নেতৃত্বে জঙ্গিবাদ বিরোধী র‌্যালি অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
May 22, 2017
news-image

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা নগরীতে আইজিপির নেতৃত্বে মাদক, ইভটিজিং ও জঙ্গিবাদ বিরোধী র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ মে) নগরীর টাউনহল মাঠে কুমিল্লা জেলা পুলিশের আয়োজনে ও কুমিল্লা কলেজ বিতর্ক পরিষদের (ভিসিডিএস) ব্যবস্থাপনায় ওই র‌্যালির উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক।
র‌্যালিতে এ সময় কুমিল্লা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মো. আবু তাহের, জেলা ও পুলিশের পদস্থ কর্মকর্তাগণসহ কুমিল্লা কলেজ বিতর্ক পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ শিক্ষার্থীরা, সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
র‌্যালিটি টাউন হল থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুলিশ লাইনে গিয়ে শেষ হয়।
পরে পুলিশ লাইনে মাদক, ইভটিজিং ও জঙ্গিবাদ বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ও কুমিল্লা পলিটেকনিক ইন্সটিটিউট। বিতর্কে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ জয় লাভ করে।