,

আইনানুযায়ী হয়নি কুবির ইংরেজি বিভাগের প্ল্যানিং কমিটি!

আজকের কুমিল্লা ডট কম :
May 28, 2017
news-image

শাহাদাত বিপ্লব,কুবিঃ

বিশ্ববিদ্যালয়ের আইন না মেনেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে শিক্ষক নিয়োগের জন্য সুপারিশকৃত প্ল্যানিং কমিটি গঠন করে, এ কমিটির সুপারিশের ভিত্তিতে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ। এমনই অভিযোগ করেছেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আবুল হায়াত। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর একটি লিখিত আবেদনও করেছেন ইংরেজি বিভাগেরই ওই শিক্ষক।

শিক্ষক নিয়োগের সুপারিশের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংশোধন আইন ২০১৩ এর ধারা ৩৬ (২), দ্রষ্টব্য ১০ (৮) এ প্ল্যানিং কমিটি সম্পর্কে স্পষ্ট বলা হয়েছে, বিভাগের মোট শিক্ষক সংখ্যার এক-তৃতীয়াংশ শিক্ষকের সমন্বয়ে জ্যেষ্ঠতার ভিত্তিতে বিভাগীয় প্ল্যানিং কমিটি গঠিত হবে। ইংরেজি বিভাগে বর্তমানে ১৩ জন শিক্ষক রয়েছেন যার এক-তৃতীয়াংশ হল ৫ জন। কিন্তু বিভাগের প্ল্যানিং কমিটি গঠন করা হয়েছে মাত্র তিন জন শিক্ষক নিয়ে। গত ১২ এপ্রিল উক্ত প্ল্যানিং কমিটির নবম সভায় শিক্ষক নিয়োগের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সুপারিশও করা হয়। প্ল্যানিং কমিটির সুপারিশ অনুযায়ী গত ২৩ এপ্লিল একটি প্রভাষক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেয় প্রশাসন। সর্বশেষ রবিবার এ প্ল্যানিং কমিটিই আবেদনপত্র যাছাই বাছাই করে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে পাঠিয়েছে।

আইন না মেনে বিভাগীয় প্ল্যানিং কমিটি গঠিত হয়েছে উল্লেখ করে গত ২৫ মে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের বরাবর আবেদন করেন বিভাগের সহকারী অধ্যাপক আবুল হায়াত।

আবেদন সূত্রে জানা যায়, ১৩ জন শিক্ষকের মধ্যে ৫ জন এক-তৃতীয়াংশ শিক্ষক এবং নিয়মানুযায়ী জ্যেষ্ঠতার ভিত্তিত