,

সালমানের ছবির প্রচারণায় চীনা তারকা

আজকের কুমিল্লা ডট কম :
May 30, 2017
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

সালমান খানের ‘টিউবলাইট’ ছবির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছ্নে ভক্তরা। তবে শুধু সালমানই নন, ছবিতে থাকছে আরও আয়োজন। এতে সালমান ছাড়াও বড় আকর্ষণ হিসেবে থাকছেন চীনা অভিনত্রেী ঝু ঝু। জানা গেছে, ছবির প্রচারণা অংশ নেবেন তিনিও।
বার্তা সংস্থা পিটিআইয়ের বরাতে এই তথ্য নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। পরিচালক কবির খান বলেন, ‘আমার ছবিতে নায়িকারা বরাবরই শক্তিশালী ভূমিকা পালন করে। ঝু ঝুও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। প্রচারণার জন্য শিগগিরই ভারত আসবেন তিনি। তবে এখনও কোনও পরিকল্পনা করিনি আমরা।’

‘টিউবলাইট’ ছবিটি ১৯৬২ সালে চীন-ভারত পটভূমির উপর নির্মিত। ছবির মূল চরিত্রে থাকবেন সোহেল খান। আমির খানের ‘পিকে’ ও ‘দঙ্গল’-এর সাফল্যের পর ‘টিউবলাইট’ নির্মাতারাও চীনে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন।
পিটিআইকে কবির খান বলেন, ‘ভারতীয় সিনেমার জন্য চীনের বাজার অন্যরকম। ছবিটি তাদের সামনে তুলে ধরতে হবে। তিনি আরও বলেন, ছবিটি ২০১৫ সালে ওয়ার্ল্ড ওয়ার টু ছবির আলোকে তৈরি করা। সেটি পরিচালনা করেছিলেন অ্যালসেন্দ্রো গোমেহ মোন্তেভার্দে।’
‘টিউবলাইট’ কবিরের সঙ্গে সালমানে তৃতীয় ছবি। এর আগে ‘এক থা টাইগার’ ও ‘বজরঙ্গি ভাইজান’-এ একসঙ্গে কাজ করেছেন দুজন। ছবিতে বিশেষ এক চরিত্রে দেখা যাবে বলিউড বাদশা শাহরুখ খানকেও। আগামী ২৩ জুন মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির।
সূত্র: এনডিটিভি

Related posts: