,

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জিএম এর বিদায় অনুষ্ঠানের জন্য ব্যাপক চাঁদাবাজির অভিযোগ

আজকের কুমিল্লা ডট কম :
June 5, 2017
news-image

মো. শরীফুল ইসলাম, চান্দিনা ঃ
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার মো. নজরুল ইসলাম খান এর বিদায় অনুষ্ঠানের জন্য ব্যাপক চাঁদাবাজির অভিযোগ উঠেছে। আগামী ১৪ জুন তার শেষ কর্ম দিবস। চাকরির মেয়াদ থাকতেই বিদায় সংবর্ধনার আয়োজন করছে তার অনুসারী সমিতির কতিপয় কর্মকর্তা-কর্মচারী। আগামী ৯ জুন সমিতির চান্দিনাস্থ প্রধান কার্যালয়ে ওই বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিদায় অনুষ্ঠানের জন্য সমিতির চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত নি¤œশ্রেণির কর্মচারী মিটার রিডারদের কাছ থেকে নূন্যতম ৩ শত টাকা এবং এজিএমদের কাছ থেকে ১ হাজার ৫ শত টাকা পর্যন্ত আদায় করা হয়েছে। এভাবে সমিতির ছয় শতাধিক কর্মকর্তা-কর্মচারীর কাছ থেকে চাঁদা আদায় করা হয়েছে। এছাড়া তার বিদায় উপলক্ষে সারা দেশের ৭৮টি সমিতি থেকে ২ হাজার টাকা করে চাঁদা উঠিয়েছেন আয়োজকরা।
এদিকে সম্প্রতি সিনিয়র জেনারেল ম্যানেজার মো. নজরুল ইসলাম খান এর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও দুর্নীতি দমন কমিশন এ পৃথক অভিযোগ করেছেন সমিতির একজন কর্মচারী। অভিযোগের পর সিনিয়র জেনারেল ম্যানেজার মো. নজরুল ইসলাম খান কোন প্রকার ঝামেলা এড়াতে চাকরিতে থাকা অবস্থায়ই তার নিজের অবসর জনিত ফাইল প্রস্তুত করতে অধীনস্ত কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।
বিদায় অনুষ্ঠান উà¦