পদত্যাগ করেও বিএনপিতে ফিরতে আগ্রহী আজিম
স্টাফ রিপোর্টারঃ
আন্দোলনে সক্রিয় নেতাকর্মীদের অবমূল্যায়নের অভিযোগ এনে দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকসহ সব পদ থেকে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা আনোয়ারুল আজিম। তবে দলে ফেরার আগ্রহও রয়েছে তার। কিছু শর্ত মানলেই আবার বিএনপিতে ফিরতে চান তিনি।
সাবেক এই সেনা কর্মকর্তা ২০০১ সালে দলের টিকিটে কুমিল্লার লাকসাম-মনোহরগঞ্জ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। হঠাৎ করে তার এমন সিদ্ধান্তে কেন্দ্র থেকে তৃণমূল সর্বস্তরের নেতাকর্মীরা অবাক হয়েছেন।
আনোয়ারুল আজিমের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, পদত্যাগের আগে তিনি খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে তার এলাকায় দলীয় কোন্দল নিয়ে অভিযোগের কথা জানিয়েছিলেন। সমস্যা সমাধানের আশ্বাস পেলেও কোনো সুরাহা না হওয়ায় নিজে থেকেই পদত্যাগের সিদ্ধান্ত নেন।
জানা গেছে, দলের লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার কোন্দল নিরসনে দলের চেয়ারপারসনের হস্তক্ষেপ চান আনোয়ারুল আজিম। একইসঙ্গে চেয়ারপারসনের পক্ষ থেকে পদত্যাগের সিদ্ধান্ত পুনবির্বেচনার নির্দেশনা আসলে সিদ্ধান্ত থেকে সরে আসতে তার আপত্তি নেই।
আজিম বলেন, ‘আমার নেত্রী তো বেগম খালেদা জিয়া। তিনি আমাকে যা বলবেন আমি তাই করব। ভিন্ন কিছু করার কোনো সুযোগ নেই।’
গত বৃহস্পতিবার হঠাৎ করেই বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেন আনোয়ারুল আজিম। একইসঙ্গে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এবং মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য পদও ছেড়ে দেন তিনি।
তার এই সিদ্ধান্তের বিষয়ে খোঁজ নিয়ে জানা গেছে, লাকসাম বিএনপিতে দুই নেতার মধ্যে ক্ষমতার দ্বন্দ্বই এর কারণ। সম্প্রতি লাকসাম উপজেলা ও পৌরসভা এবং মনোহরগঞ্জ উপজেলা যুবদল-ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। এসব কমিটিতে কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম ওরফে চৈতি কালামের অনুসার