,

নবীনগরে গরুসহ চোর গ্রেপ্তার

আজকের কুমিল্লা ডট কম :
June 15, 2017
news-image

মোঃ দেলোয়ার হোসেন, নবীনগর :
ব্রাহ্মনবাড়িয়ার নবীনগরের বড়াইল গ্রামের মো: জালাল উদ্দিন সরকারের গোয়াল ঘর থেকে গত ১৩ জুন দিবাগত রাতে দুটি বিদেশী গাভী চুরি হয়।
এ ঘটনায় পরদিন গরুর মালিক মো: জালাল উদ্দিন বাদী হয়ে নবীনগর থানায় একটি চুরির মামলা দায়ের করে।ও ই মামলায় ৪ জনসহ অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামী করা হয়।
এ মামলা দায়েরের পর নবীনগর থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চুরির ঘটনার সাথে জড়িত প্রধান আসামী আল আমীন (৩৫) কে তার নিজ গ্রাম থেকে গ্রেফতার করে।
পুলিশ সে সময় গ্রেপ্তারকৃত ব্যক্তির জবানবন্দি নিয়ে চোরাই যাওয়া দুটি গরু উদ্ধার করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। ওসি আসলাম সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।