ডেস্ক রিপোর্টঃ

কনফেডারেশন্স কাপের সেমিফাইনালটা টাইব্রেকারে গড়ানোর পরে ভেবেছিলাম, শেষ পর্যন্ত ফাইনাল খেলবে পর্তুগাল-ই। কারণ, এই মুহূর্তে স্বপ্নের ফর্মে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কিন্তু ফুটবলপ্রেমীদের হতাশ করল সি আর সেভেন।

পর্তুগালকে প্রথমবার ইউরো কাপে চ্যাম্পিয়ন করা থেকে রিয়াল মাদ্রিদকে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জেতানো— রোনাল্ডো নিজেকে অন্য পর্যায়ে নিয়ে গিয়েছে এই মরসুমে। তার ওপর ও এমন একজন ফুটবলার যে একেবারে সামনে থেকে নেতৃত্ব দেয়। তাই অবাক হয়ে গিয়েছিলাম, যখন দেখলাম, চিলের বিরুদ্ধে টাইব্রেকারে ও কিক নিতেই গেল না।

পর্তুগালের হয়তো স্ট্র্যাটেজি ছিল টাইব্রেকারে শেষ কিকটা নেবে সেরা স্ট্রাইকার। কিন্তু বুধবার রাতে পরিস্থিতিটা সম্পূর্ণ বদলে গিয়েছিল রিকার্ডো কোয়ারেসমা ও জোয়াও মৌতিনহো-র কিক চিলে গোলরক্ষক ক্লদিও ব্র্যাভো আটকে দেওয়ায়। রীতিমতো মরণবাঁচন পরিস্থিতি তৈরি হয়। ফলে তৃতীয় কিকে গোল করতে না পারা মানেই টুর্নামেন্ট থেকে বিদায়। ভেবেছিলাম, এই পরিস্থিতিতে পর্তুগালের রক্ষাকর্তা হয়ে অবতীর্ণ হবে বিশ্বের অন্যতম সেরা স্টাইকার। হারের আতঙ্কে ভুগতে থাকা সতীর্থদের রোনাল্ডো বলবে, তোমরা চিন্তা কোরো না। আমি গোল করে দলকে আবার লড়াইয়ে ফেরাব।

কিন্তু কোথায়? দেখে বিস্মিত হলাম রোনাল্ডো নয়, লুইস কার্লোস আলমেদিয়া ডি’কুনহা (নানি) এগিয়ে যাচ্ছে পেনাল্টি স্পটের দিকে। ওকে দেখেই মনে হচ্ছিল মানসিক ভাবে প্রচণ্ড চাপে রয়েছে। নানির কিকও দুর্দান্ত ভাবে বাঁচিয়ে দিল ব্র্যাভো।

পর্তুগাল বনাম চিলে ম্যাচটা দেখতে দেখতে ১৯৭৮ সালের ফেডারেশন কাপের কথা মনে পড়ে যাচ্ছিল। কোয়েম্বাত্তূরে কেরল পুলিসের বিরুদ্ধে ম্যাচটা টাইব্রেকারে গড়ায়। আমাদের প্রথম দু’টো কিক বাঁচিয়ে দিয়েছিল ওদের গোলরক্ষক। তৃতীয় কিকে গোল না করতে পারলে আমরা ছিটকে যাব। এই পরিস্থিতিতে আমাদের কোচ আমাকে পাঠালেন। আমি গোল করার পরেই পুরো দলটা উজ্জীবিত হয়ে উঠেছিল। তার পর আমরা পরপর দু’টো গোল করি। আর ও