চৌদ্দগ্রামে সরকারি বরাদ্দে নির্মিত কাঁচা রাস্তা রাতের আধারে কাটলেন প্রভাবশালী!
মো ঃ বেলাল হোসাইন, চৌদ্দগ্রামঃ
কুমিল্লার চৌদ্দগ্রামের কনকাপৈত ইউনিয়নে সরকারি বরাদ্দে নির্মিত ভুলকরা-তারাশাইল সড়কের একশ ফুট রাস্তা রাতের আধারে কেটে ফেলেছে আবদুল মতিন চৌধুরী ও তার লোকজন। এনিয়ে স্কুল-মাদরাসার শিক্ষার্থীসহ সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে। ঘটনায় দায়িদের বিরুদ্ধে কনকাপৈত পুলিশ ফাঁড়িতে অভিযোগও দেয়া হয়েছে। গতকাল শনিবার দুপুরে সরেজমিন গিয়ে রাস্তাটি কাটা অবস্থায় দেখা গেছে।
জানা গেছে, কনকাপৈত ইউনিয়নে শত বছরের প্রাচীন একটি সমৃদ্ধ বাজার হলো তারাশাইল বাজার। ইউনিয়নের প্রায় সকল গ্রামের লোকজন সপ্তাহের রবিবার ও বৃহস্পতিবার বাজার করার জন্য সমবেত হয়। পাশ্ববর্তী ভুলকরা গ্রামে সুফি লুকিয়ত উল্যাহ কর্তৃক প্রতিষ্ঠিত একটি আলিম মাদরাসা রয়েছে। বাজার এবং মাদরাসায় যাতায়াতের মাঝপথে একটি খাল আছে। শত বছর ধরে এলাকার সাধারণ মানুষ, মাদরাসার অসংখ্য ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকমন্ডলী মোটা আইল ও খালের উপর নির্মিত বাশের সাকোঁ দিয়ে তারাশাইল বাজারসহ বিভিন্নস্থানে যাতায়াত করে। বিষয়টি চৌদ্দগ্রামের এমপি ও রেলমন্ত্রী মুজিবুল হকের নজরে আনলে তিনি সাকোঁর স্থলে স্থায়ীভাবে ব্রিজ নির্মাণের জন্য ৩২ লাখ ৫৩ হাজার টাকা বরাদ্দ দেন। এছাড়া ব্রিজ থেকে তারাশাইল বাজার-ভুলকরা ২৯’শ ফুট সংযোগ সড়ক মাটি দিয়ে নির্মাণের জন্য আরও তিন লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। রমজান মাসে সড়কেà¦