কুমিল্লার ১১ আসনে নৌকার মাঝি হওয়ার দৌড়ে ৩৭ জন
ইমতিয়াজ আহমেদ জিতু ঃ
বিভিন্ন সূত্রমতে, আগামী বছরের শুরুতে হয় মধ্যবর্তী সংসদ নির্বাচন অথবা বছরের শেষে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার ১১টি আসনে আওয়ামী লীগের একাধিক মনোনয়ন প্রত্যাশী নেতা মাঠে নেমেছে। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তারা নিজেদের প্রার্থী হওয়ার বিষয়টি জানান দিচ্ছেন। এছাড়া তৃণমূল ও বিভিন্ন মাধ্যমে জরিপ হচ্ছে। এসব জরিপের ফলাফল প্রতিনিয়ত পাঠানো হচ্ছে কেন্দ্রীয় আ’লীগের কাছে। বিভিন্ন মাধ্যমে খোঁজ নিয়ে ১১টি আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ৩৭ জনের নাম জানা গেছে।
কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা):
এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে রয়েছেন বর্তমান এমপি মেজর (অবঃ) সুবিদ আলী ভূইয়া। এছাড়াও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাদল রায়, কুমিল্লা উওর জেলা আওয়ামীলীগ এর শিল্প ও বাণিজ্য সম্পাদক বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোঃ বশিরুল আলম মিয়াজী, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ এর সহ-সভাপতি ও হামদার্দ বিশ্ববিদ্যালয় এর ভিসি অধ্যাপক ড.আব্দুল মান্নান জয়,আওয়ামী লীগ নেতা ব্যারিস্টার নাঈম হাসান ও মেঘনা উপজেলা আওয়ামী লীগ সভাপতি শফিকুল ইসলাম মনোনয়ন প্রত্যাশী ।
কুমিল্লা-২ (হোমনা-তিতাস):
এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হোমনা উপজেলা সভাপতি অধ্যক্ষ আবদুল মজিদ ও কুমিল্লা উত্তর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ সারোয়ার হোসেন বাবু।
কুমিল্লা-৩ (মুরাদনগর):
এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বর্তমান এমপি ইউসুফ আবদুল্লাহ হারুন, উত্তর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার, মুরাদনগর উপজেলা চেয়ারম্যান আবদুল কাইয়ূম খসরু, কুমিল্লা উ