,

মুরাদনগরে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক

আজকের কুমিল্লা ডট কম :
July 18, 2017
news-image

মাহবুব আলম আরিফ, মুরাদনগর ঃ

কুমিল্লা মুরাদনগর উপজেলায় সুমি আক্তার(২২) নামে এক গৃহবধুকে হত্যা করার অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ। সোমবার বিকেলে সুমির বড় ভাই আলমাস মিয়া বাদি হয়ে স্বামীসহ অজ্ঞাতনামা ৩ জনকে আসামী করে মুরাদনগর একটি হত্যার মামলা দায়ের করে। এবং পুলিশ স্বামী আনিসুর রহমানকে (২৮) সোমবার সন্ধ্যায় গ্রেফতার করে মঙ্গলবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করে।
মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নের রায়তলা গ্রামে গতরবিবার রাতে এ ঘটনা ঘটে। ঘাতক স্বামী ওই গ্রামের আবুল হোসেনের ছেলে।
জানা যায়, মাদারীপুর জেলার শিবচর উপজেলার হাজীপুর গ্রামের আব্দুল মালেক মোল্লার মেয়ে সুমি আক্তার ঢাকার শ্যামলীতে একটি প্রাইভেট হসপিটালে নার্সের চাকরী করতো। ওই হসপিটালের পাশেই একটি মুদি দোকানে কর্মচারী ছিলেন আনিসুর রহমান। এ সুযোগে উভয়ের মধ্যে প্রথমে প্রেম এবং প্রায় ৮ মাস পূর্বে তাদের বিয়ে হয়। বিয়ের পর সুমি আক্তারকে বাড়িতে না এনে কসবা উপজেলার কুটি চৌমুহনী এলাকায় একটি বাসা ভাড়া করে রাখতো আনিসুর রহমান। সে ওই এলাকায় রাজমিস্ত্রীর জোগালির কাজ করে জীবিকা নির্বাহ করতো। এরই মধ্যে সুমি আক্তার অন্ত:সত্বা হয়ে গেলে ব্যবসা-বানিজ্য করতে তার বাবার বাড়ি থেকে দুই লাখ টাকা যৌতুক আনার জন্য চাপ দিচ্ছিল স্বামী আনিসুর রহমান। টাকা এনে দিতে রাজি না হওয়ায় সুমি আক্তারকে বাসায় ফেলে দিয়ে আনিস অজানার উদ্দেশ্যে চলে যায়। রোববার রায়তলা গ্রামে এসে সুমি জানতে পারে যে, আনিসুর রহমানের আগেও একজন স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। বিষয়টি জানতে পেরে সুমি আক্তার দিশেহারা হয়ে পড়ে। বিষয়টি নিয়ে ওইদিন বিকেলেই স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি ও ঝগড়া হয়। সন্ধ্যায় তাকে প্রচন্ড মারধরসহ পেটের বাচ্চা নষ্ট করার পেটে আঘাত করে। এতে সে অজ্ঞান হয়ে পড়লে আড়ালিয়া রাস্তার মাথায় গাইটুলি নামক স্থানে কে-বা কারা গুরতর আহত অবস্থায় সুà