মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

মুরাদনগরে ছাত্রলীগ সভাপতির উদ্যোগে নূরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ২৭, ২০১৭
news-image

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগরঃ
কুমিল্লা মুরাদনগর উপজেলার ছাত্রলীগ সভাপতির উদ্যোগে মুরাদনগর নূরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১টায় মুরাদনগর নূরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ রুহুল আমিন বৃক্ষরোপন অনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
উদ্বোধনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্কুল ম্যানিজিং কমিটির সভাপতি মোঃ আক্তার হোসেন মেম্বার, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি কামরুল হাসান, সাংগঠনিক সম্পাদক মোঃ ফয়ছাল আহম্মেদ নাহিদ, সহ-দপ্তর সম্পাদক মোঃ শরিফ খাঁন, পাঠাগার সম্পাদক মোঃ ইয়াছিন আরাফাত বাবু, আইন বিষয়ক সম্পাদক সফিক তুহিন, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সদস্য মেজবা উদ্দিন, নবীপুর(পশ্চিম) ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষীকা উপস্থিত ছিলেন।