শোক দিবসে বরুড়া আ’লীগের দু-গ্রুপের সংর্ঘষে ৮ জন আহত, অসংখ্য ককটেল বিস্ফোরণ
স্টাফ রির্পোটার:
কুমিল্লার বরুড়ায় গতকাল মঙ্গলবার জাতীয় শোক দিবস পালনকে কেন্দ্র করে আ’লীগের দু-গ্রুপের সংর্ঘষে ককটেল বিস্ফোরণ, গাড়ি, দোকান ভাংচুরের ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছে ৮ জন।
জানা যায়, বুধবার ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসে সাবেক সংসদ সদস্য উপজেলা আ’লীগের আহবায়ক নাছিমুল আলম চৌধুরী নজরুল সমর্থক ও মরহুম আবদুল হাকিম এমপির ছেলে এ্যাড. এস এম কামরুল ইসলাম গ্রুপের সমর্থকরা পৃথক ২টি স্থানে বঙ্গবন্ধুর শাহাদাৎ বাষির্কী পালন উপলক্ষে তাদের নিজ কার্যালয়ে সমাবেশের আয়োজন করে।

দুপর আনুমানিক ২ ঘটিকার সময় এ্যাড. এস এম কামরুল ইসলাম গ্রুপের স্বেচ্ছাসেবকলীগের সদস্য মো. জাকির হোসেন কে মারধর করার খবর ছড়িয়ে পড়লে কামরুল গ্রুপের লোকেরা নজরুল গ্রুপের লোকদেরকে ধাওয়া করে।

এসময় ককটেল বিস্ফোরণ, ৪টি মোটর সাইকেল ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বকতারের দোকানের গ্লাস ভাংচুর করে।এতে আহত হয়, কামরুল গ্রুপের জাকির হোসেন (২৫) মো. রানা (২২) সোহাগ হোসà§